| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুমারখালীতে রেলসেতুর নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেল সেতুর নিচ থেকে রোকেয়া খাতুন নামের এক মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোকেয়া খাতুন ওই এলাকার আব্দুল ওহাবের স্ত্রী। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি ছাত্রী দিমা ইসলাম

নড়াইলের কালিয়া উপজেলায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দিমা ইসলাম (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩১ অক্টোবর) দিমার বাবা কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ দিমা কালিয়া উপজেলার বাঁকা গ্রামের শরিফুল ইসলাম শিকদারের মেয়ে।

বিস্তারিত...

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা

যৌতুক দাবি করে না পেয়ে এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় আহত গৃহবধূকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বাজিদপুর হুদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। শনিবার (০১ নভেম্বর) দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়া কুমারখালীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর, আহত ২

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিএনপির দুই কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

কালিয়ায় জমি দখলকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

নড়াইলের কালিয়া উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে ইরাদত শিকদার নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ইরাদত শিকদার কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের আদিল শিকদারের ছেলে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কুষ্টিয়ার চরাঞ্চলে আধিপত্যের লড়াইয়ে রক্তাক্ত সংঘর্ষ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল ও সীমান্তসংলগ্ন এলাকাজুড়ে দীর্ঘদিন ধরেই চলছে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। জমি দখল, ফসল কাটা, চাঁদাবাজি, বালু উত্তোলন, মাদক ও অস্ত্র পাচার—সবকিছুর নিয়ন্ত্রণ এখন নানা চরের বিভিন্ন বাহিনীর হাতে। এরা একেকজন গড়ে তুলেছে নিজেদের ‘রাজ্য’, যার নাগাল সাধারণ মানুষের নাগালের বাইরে।

বিস্তারিত...

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

সাগর-রুনি দম্পতিসহ দেশের সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বাসা ভাড়া দেখতে এসে স্বর্ণ ও নগদ টাকা লুট

খুলনায় বাসা ভাড়া নিতে এসে সর্বস্ব লুটে নিয়েছে এক প্রতারক চক্র। গত ৩০ অক্টোবর খুলনা সদর থানাধীন ৯নং গলি বিকে মেইন রোড, পূর্ব বানিয়াখামার মিস্ত্রিপাড়া বাসিন্দা চয়ন কুমার মন্ডলের বাসা ভাড়া নিতে এসে এই ঘটনা ঘটায় প্রতারক চক্র।

বিস্তারিত...

সালমান শাহ হত্যার বিচার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে সালমান শাহ ভক্তকূল এই কর্মসূচির আয়োজন করে।

বিস্তারিত...

শার্শায় অসুস্থ নেতাকর্মীদের দেখতে গেলেন সাবেক এমপি তৃপ্তি

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে দলের অসুস্থ ও দুর্ঘটনায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।

বিস্তারিত...

ঝিনাইদহে জামায়াত কার্যালয় থেকে অনুদানের সার ও বীজ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে ইউনিয়নে জামায়াতে ইসলামী অফিস থেকে সরকারী প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ৮ প্যাকেট সরিষার বীজ, ৪ বস্তা ডিএপি সার, ৪ বস্তা পটাশ, ১ বস্তা এমওপি সার এবং ১৯ কেজি মসুর বীজ উদ্ধার করে।

বিস্তারিত...

শার্শা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা

যশোরের শার্শায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

যশোরে ছয়টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে ৭’৩৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক আবু বক্কর সিদ্দিক বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

বিস্তারিত...

নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম

নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় মোছা শান্তা বেগম (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌবাহিনীতে (সিভিল) চাকরিরত স্বামী মো. রিফায়েত শেখের বিরুদ্ধে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ টার দিকে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪