নির্বাচনী তফশিল ঘোষণার সাথে সাথেই মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র সৃষ্টি হয়েছে ভোটের আমেজ। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া- মহল্লা, বাজার, গ্যারেজ-সবখানেই চোখে পড়ছে প্রার্থীদের ফেস্টুন, পোস্টার ও ব্যানারের রঙিন সমাহার।
“বেনাপোলের ঐতিহ্যবাহী মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার সপ্নাকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানিয়েছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
যশোরের বাঘারপাড়া উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দাদাকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। ঘটনাটি উপজেলার জামদিয়া ইউনিয়নের বারবাগ গ্রামের। আটক রমজান কাজী ওই গ্রামেরই শাহাদাৎ কাজীর ছেলে।
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রের খবর, শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা পুলিশকে সোপর্দ করে।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রুদ্রনগর এলাকার মাথাভাঙ্গা নদীর পাশের সড়কে এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি বিশেষ দল।
জেলার সদর উপজেলায় কৃষকদের ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলার 'আলোকিত মানুষ' পদকজয়ী জহির রায়হানের উদ্যোগে ২০ জন কৃষককে এ সংবর্ধনা দেয়া হয়। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল চারটায় সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘যারা নিরীহ আওয়ামী লীগ, যারা বাধ্য হয়ে মিছিলে গেছে, মিটিংয়ে গেছে, কিন্তু কারো নামে মিথ্যা মামলা দেয়নি বা কারো ক্ষতি করেনি, তাদেরকে বুকে টেনে নিন।’ নেতাকর্মীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।
যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমখোলার চাঁদা গ্রামস্থ মহাসীন সরদারের বাড়ি থেকে মালদ্বীপ প্রবাসীর স্ত্রী জেনিয়া খাতুনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা পৌর সদরের কৃর্তিপুর মাঠপাড়া গ্রামের ছবুর গাজী (৬৫) বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। নিহতের পরিবারের দাবি জেনিয়াকে হত্যা করা হয়েছে।
যশোরে স্বর্ণ পাচার চেষ্টার সময় একটি বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার চাঁনপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি সদস্যরা।
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নারী ভোটারদের দিকনির্দেশনা দিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নড়াইলে চাঁদা না দেওয়ায় এক মুদি ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি।
ঝিনাইদহ সদরের রাঙ্গিয়ার পোতা গ্রামে ধানক্ষেতে থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসাহাক আলী (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) এই মামলাটি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সুভাষ চন্দ্র বসু।
শিক্ষা, সমতা ও উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে জাতীয়তাবাদী মহিলাদলের সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৪ টায় ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।