যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনারের আরও দুটি মামলা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষে যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মর্তুজা আহম্মেদ মামলা দুটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগ আমলে নিয়ে দুই মামলাতেই সমন জারির আদেশ দেন।
মেহেরপুরের আমঝুপিতে ৫০ টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কাজলা ও ছেউটিয়া নদীতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সুমাইয়া জাহান ঝুরকা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজ শাখার উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রাঙ্গণে নবাগত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানরে আয়োজন করা হয়।
ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে চলাচলকারী ৬টি যানবাহন ও চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এসব যানবাহনকে জরিমানা করা হয়।
যশোরের ঝিকরগাছা উপজেলায় যৌতুকের জেরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় শ্বাশুড়িসহ আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নীলকণ্ঠনগর গ্রামে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করার অভিযোগে শুকুর আলী ওরফে শুকলাল (৩৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাতক্ষীরা শ্যামনগরে খালের ইজারা বাতিল, দখল মুক্ত এবং খাল পুনঃখননের দাবি নিয়ে মানববন্ধন করেছে ৬ ইউনিয়নের ৩ শতাধিক মানুষ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।
নড়াইলে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহে কৃষকদল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় শহরের পূর্ব মধুপুর চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে উপজেলার ভুপতিপুর গ্রামবাসী। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতা-কর্মীসহ এলাকাবাসী অংশ নেয়।
ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাদবপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার বেশি। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৪০ জনের বেশি এইচআইভিতে সংক্রমিত হয়েছেন, যার মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। সংক্রমিতদের মধ্যে অনেকে এইডসে আক্রান্ত। এছাড়া সংক্রমিত ও আক্রান্ত এসব শিক্ষার্থীদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। এই পরিসংখ্যান গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
ঝিনাইদহ জেলায় ব্যবসা-বাণিজ্যে ধ্বস নেমেছে। অভূতপূর্ব মন্দায় থেমে গেছে ব্যবসার ছন্দপতন। এ অবস্থায় ঝিনাইদহ জেলার প্রায় দুই লাখ ব্যবসা প্রতিষ্ঠান এখন টিকে থাকার লড়াই করছে।