নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘বাংলাদেশের প্রথম যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে। এ জন্য আমরা গর্বিত। তাই মেহেরপুর সব সময় এক নম্বরে থাকা উচিত। জেলার শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক উন্নয়ন সারা বাংলাদেশের মধ্যে মডেল করা হবে। আর এ জন্য এ জেলার মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিটি কাজ বুঝে নিতে হবে।
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে যেয়ে মেহেদী হাসান(২৭) নামে এক যুবক জনতার হাতে আটক হয়েছে। শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে শ্যামনগর পৌর সদরের মহসীন কলেজ সড়ক থেকে স্থানীয়রা আটক করে তাকে থানায় সোপর্দ করে।
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের ৪ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নং এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে চার জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
নির্বাচনী সংস্কার কমিশন প্রধান ড.বদিউল আলম মজুমদার বলেছেন, “নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি এটা হওয়া দরকার। আমরা আশাবাদী যে, আমরা ঐক্যমতে পৌছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।”
দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে।
যশোর-খুলনা মহাসড়কের মুরলীর মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (২৬)। তিনি ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়া ডিআইটি প্লট এলাকার সাইজদ্দিনের ছেলে।
সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত অভিযান হিসেবে মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আলবাপ আলিফ খানকে (২২) আটক করেছে সেনাবাহিনীর একটি দল।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে নমিনেশন দেয়নি।
ঝিনাইদহ কোটচাঁদপুরে ট্র্যাকের ধাক্কায় রাজার বিশ্বাস (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি—হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ রফতানি করা হয়েছে।
আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
বিদেশে পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণার মামলার আসামি নুরুজ্জামান নামের এক ব্যক্তিকে আদালত থেকে জামিনে বের হওয়ার পরপরই প্রকাশ্যে তুলে নিয়ে যায় বাদী পক্ষরা। পরে পুলিশ অভিযান চালিয়ে নুরুজ্জামানকে উদ্ধার ও বাদী পক্ষের লোকজনসহ মাইক্রোবাসটি আটক করে