| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে কাগজপত্রবিহীন আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বন্দরের উপ পরিচালক রাশিদুল সজীব নাজিরকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

বিস্তারিত...

শারদীয় দুর্গাপূজায় টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবসায় ইলিশ মাছ আমদানি চালু থাকবে।

বিস্তারিত...

অভয়নগরে বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহ উদ্ধার

অভয়নগরে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দ্বিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।

বিস্তারিত...

অভয়নগরে ঝুঁকিপূর্ণ অবৈধ রেল ক্রসিং

যশোরের অভয়নগর উপজেলার ওপর দিয়ে গেছে বাংলাদেশের অন্যতম ব্যস্ততম রেলপথ। রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এ রেলপথ দিয়ে মোংলা বন্দর থেকে সমগ্র উত্তরবঙ্গ, বেলাপোল, ঢাকায় যাতায়াত করে ১২ টি ট্রেন। এছাড়া মালবাহী ট্রেনের যাতায়াতও রয়েছে নিয়মিত। কিন্তু এ রেলপথের অধিকাংশ রেলক্রসিংগুলো রেলওয়ে কর্তৃপক্ষের অনুমোদন বিহীন।

বিস্তারিত...

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই তারিক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেছেন মেহেরপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে আহত নির্মাণ শ্রমিক তারিক। বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। তারিক সদর উপজেলার গোভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত খোকনের ছেলে।

বিস্তারিত...

সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক ১০ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (

বিস্তারিত...

অবশেষে এক নারীর দুই স্বামী জামিনে মুক্ত

যশোরে প্রকাশ্যে স্ত্রীর জন্য দুই স্বামীর টানাহেঁচড়া ও মারামারির ঘটনায় আটক দুইজনের অবশেষে জামিন মঞ্জুর করেছে আদালত।

বিস্তারিত...

ঝিনাইদহের কোটচাঁদপুর নকল পোল্ট্রি ফিডের ব্যবসা জমজমাট

ঝিনাইদহের কোটচাঁদপুর অধিকাংশ পোল্ট্রি ফিডের দোকানে নারিশ পোল্টি ফিডের খালি বাস্তায় নিম্নমানের পোল্ট্রি ভোরে আসল নারিশ পোল্ট্রি ফিড বলে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

বিস্তারিত...

কয়রা নদীতে বালু খেকোদের দাপট, ভাঙনে দিশেহারা মানুষ

খুলনার কয়রার কপোতাক্ষ, শাকবাড়িয়া ও খোলপেটুয়া নদীজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট গড়ে এসব নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু তুলছেন।

বিস্তারিত...

সমাজের অংশগ্রহণ ছাড়া পুলিশের কাজে সফলতা অসম্ভব: পুলিশ সুপার

মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,‘ সমাজের অংশগ্রহণ ছাড়া পুলিশের কাজে সফলতা অসম্ভব। সে জন্য সমাজের মানুষদের পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাংবাদিকরা হলেন আমাদের সহযোগী শক্তি। তাই আমরা চাই পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়ন করতে।’

বিস্তারিত...

গাংনীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে দুই সন্তানের জননী টলি খাতুন (৩৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিস্তারিত...

অভয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাফিজুর (৩০) নামে এক যুবকের গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।

বিস্তারিত...

এক নারীকে স্ত্রী দাবি করে দুই পুরুষের টানাহেঁচড়া

যশোর শহরের চারখাম্বার মোড়ে কমলা রঙের সালোয়ার-কামিজ পরা এক নারীকে নিয়ে ত্রিমুখী টানাহেঁচড়ার দৃশ্য দেখা যায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)। চল্লিশোর্ধ্ব দুই ব্যক্তি এক নারীকে স্ত্রী দাবি করছেন। হাতাহাতি দেখে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে পুলিশ তিনজনকে থানায় নিয়ে আসে।

বিস্তারিত...

শতভাগ ফেল করা বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন বাতিল হতে পারে

যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ শতভাগ ফেল করা বিদ্যালয়গুলো বিরুদ্ধে কঠোর হচ্ছেন। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বোর্ড থেকে প্রথমে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে, কেন আপনার বিদ্যালয়ের স্বীকৃতি বাতিল করাসহ বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে না। চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বিস্তারিত...

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে দোকানদারের মৃত্যু

বেনাপোল চেকপোস্ট বাজারে রাজা বাদশা মানি চেন্জারের সামনে ফুটপাতে একটি চায়ের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৩) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪