| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রায় ১০৩ কেজি হরিণের মাংসসহ খুলনায় একজন আটক

খুলনার কয়রায় আড়াই মণ (প্রায় ১০৩ কেজি) হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ মিজানুর রহমান নামে এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বিস্তারিত...

মেহেরপুরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর অংশগ্রহণ

মেহেরপুরে দিন দিন কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমানভাবে বাড়ছে। ছোট উদ্যোক্তা প্রকল্প, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিভিত্তিক কাজেও নারীরা আগের তুলনায় বেশি অংশ নিচ্ছেন। বিশেষ করে গ্রামীণ নারীদের মধ্যেও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার চেষ্টা এখন স্পষ্ট।

বিস্তারিত...

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার বেনাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল উঠানামাসহ খালাস প্রক্রিয়া অব্যাহত থাকবে। বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।

বিস্তারিত...

আ.লীগ নেতার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

মেহেরপুরের মুজিবনগরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কবিতা খাতুন নামের এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী মফিজুল নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের কুঠিপাড়ায় এই মারধরের ঘটনা ঘটে।

বিস্তারিত...

শ্যামনগরে ইউএনও রনি খাতুনের বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন

শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রনি খাতুনের বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

বিস্তারিত...

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাজী পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি (১০) নামের এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার ( ১৪ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির ঘরের দরজা খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের কেরামত আলীর ছেলে।

বিস্তারিত...

শার্শায় পাটের ফলন ভালো, আঁশের দাম কমলেও পাটখড়ির দাম আকাশছোঁয়া

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল এলাকায় এ বছর সোনালী আঁশ পাটের ফলন ভালো হলেও শ্রমিক সংকট ও অধিক মজুরি কৃষকদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাট কাটা থেকে শুরু করে আঁশ ছাড়ানোর প্রতিটি ধাপেই শ্রমিকদের উচ্চ মজুরি দিতে হচ্ছে কৃষকদের। ফলে ভালো ফলনের আনন্দেও মিশেছে দুশ্চিন্তার ছাপ।

বিস্তারিত...

যশোর-কলকাতা রোডে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

বেনাপোল মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বেনাপোল পৌর গেট সংলগ্ন পৌর বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

১৬ দলীয় বেনাপোল বাজার ফুটবল টুনামেন্টের সেমি ফাইনাল অনুষ্ঠিত

গত ১৬ আগষ্ট দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে উদ্বোধন হয়েছিলো ১৬ দলীয় “বেনাপোল বাজার ফুটবল টুর্নামেন্ট”-২০২৫। “সম্প্রীতির বন্ধনে আমরা” এমন প্রতিপাদ্য দিয়ে এ খেলার আয়োজন করে বেনাপোল বাজার কমিটি।

বিস্তারিত...

জুম্মার নামাজে খুতবা দিতে গিয়ে খতিব প্রাণ হারালেন

সাতক্ষীরার শ্যামনগরে জুম্মার নামাজে খুতবা দিতে গিয়ে মারা গেছেন সাবেক মাদ্রাসা শিক্ষক ও খতিব সিদ্দিকুল ইসলাম (৭০)।

বিস্তারিত...

ঝিনাইদহে মাজরা পোকার আক্রমণে কৃষকেরা দিশেহারা

ধানের প্রধান ক্ষতিকর পোকা মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কোটচাঁদপুরের কৃষকরা। মাঠের ধানে আক্রমণ শুরু করায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, ৬ হাজার ১৮২ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে এ বছর । টানা দুই মাস বৃষ্টির কারণে বিগত বছরের তুলনায় ৪ হেক্টর কম। গত বছর এ উপজেলায় আমন ধানের চাষ হয়েছিল ৬ হাজার ১৮৬ হেক্টর জমিতে।

বিস্তারিত...

সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক, ৯ জেলে উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৯ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০)।

বিস্তারিত...

নাদিমের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটের অভিযোগ

যশোর সদরের কাজি সহিদুল হক নাদিমের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তার নানাবিধ অত্যাচারে পথে বসেছে একাধিক পরিবার। সম্প্রতি যশোর বঙ্গবাজারের দুটি দোকান বিক্রির পরও সেগুলো লুট ও দখলের অভিযোগ উঠেছে নাদিমের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের এসআই আনিসের সহযোগিতার অভিযোগও পাওয়া গেছে।

বিস্তারিত...

ঘুমের মধ্যে ভাগ্নের গায়ে পা লাগায় ২ মাদরাসাছাত্রকে বেধড়ক পেটালেন শিক্ষক

চুয়াডাঙ্গার সদর উপজেলার দীননাথপুরে অবস্থিত জামেয়াতুল উলুমিল ইসলামিয়া কওমিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে ২ মাদরাসাছাত্রকে বেধড়ক পিটিয়েছেন এক শিক্ষক। ঘুমের মধ্যে হুজুরের ভাগ্নের গায়ে পা লাগায় ক্ষুব্ধ হয়ে শিশু শিক্ষার্থী দুইজনকে কাঠ দিয়ে বেধড়ক পেটান ওই মাদরাসার শিক্ষক ইব্রাহিম। গুরুতর আহত অবস্থায় দুই ছাত্র বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

গাংনীতে দেশীয় অস্ত্র উদ্ধার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শার্টারগান উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার (১০সেপ্টেম্বর) দিবাগত রাতে গাংনী উপজেলার ধর্মচাকী-হিজলবাড়ীয়া সড়কের বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে শার্টারগানটি উদ্ধার করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪