যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের পেছন দিকে কুপিয়ে শামীমকে হত্যা করা হয়।
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া কৃষক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)
মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
অতি বৃষ্টির প্রভাবে কমেছে শাক সবজির উৎপাদন। এ কারণে জেলার বেশিরভাগ সবজি খেত নষ্ট হয়ে গেছে। ফলে স্থানীয় বাজারে বাড়ছে শাক সবজির দাম। তবে গত সপ্তাহ থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও নতুন করে সবজির চারা লাগানো ও ফসল উৎপাদন সময়সাপেক্ষ বলে জানিয়েছেন কৃষকরা।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যেভাবে শিরদাঁড়া সোজা রেখে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি, ঠিক একইভাবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো।
অতিরিক্ত বর্ষণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি বেড়েছে। কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই গত এক মাসে ১ হাজার ৩৫৬ টন কাঁচা মরিচ এসেছে। তবে পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও বাজারে কার্যকর তদারকি না থাকায় দাম নিয়ন্ত্রণে আসছে না।
যশোরের অভয়নগর উপজেলায় প্রতিবন্ধী ভ্যান চালক লিমন হত্যাকাণ্ডের প্রধান আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
নানা আয়োজনে যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা দুর্নীতি নিরোধ কমিটির মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া থেকে বসুন্দিয়া অংশে চলছে জোড়াতালি দিয়ে সড়ক মেরামতের কাজ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরটি দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর মাত্র তিন দিনে প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে।
বাগেরহাটের মোংলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়েছেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী। আওয়ামী সরকারের পতনের পরও এই নেতা এলাকায় বহাল তবিয়তে রয়েছেন। আওয়ামী সরকারের আমল থেকে চলে আসা তার অবৈধ মাদক ও জুয়ার কারবার ঠিক রাখতেই তিনি এখন নতুন দলে ভিড়ছেন বলে অভিযোগ উঠেছে।
প্রবাসী স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফিরছিলেন এক নারী। এসময় আরও কয়েকজন নারী তাকে ঘিরে ধরে গল্প জমান। এক পর্যায়ে ওই নারীর ব্যাগ থেকে হাতিয়ে নেন এক লাখ টাকার একটি বান্ডিল। মেহেরপুরের মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে চোখের পলকে ঘটে যাওয়া এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।