বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে মোট এক কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯০ কেজি মাছ ভারতে রপ্তানি হয়েছে। এর রপ্তানি মূল্য ছিল তিন কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৯৭৫ মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে পাবদা মাছ, যা মোট রপ্তানির ৮৮ শতাংশ। সার্বিক মাছ রপ্তানিতে ইলিশের অংশ ছিল প্রায় চার শতাংশ। এই চার শতাংশ শুধু দুর্গাপূজার উপহার হিসেবে গেছে। তবে এর বিপরীতে দেশটি থেকে কার্প ও সামুদ্রিক মাছের আমদানি কমেছে। ভারতে চাহিদা বাড়ায় পাবদা মাছের রপ্তানি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাগেরহাটে আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান স্মরণে তিন দিনের স্মরণোৎসব। এবছরই প্রথম এ আয়োজন হবে রাষ্ট্রীয়ভাবে। এ নিয়ে খুশি সাধু-ভক্ত ও লালন অনুষারীরা।
নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার রক্ষা (DHRNS) শীর্ষক মানবাধিকার রক্ষাকারীদের সাথে জেলা পর্যায়ের নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সড়ে ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর সোসাইটি'স হেল্পলেস (আশ বাংলাদেশ)। অনুষ্ঠানটি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
মেহেরপুরে বেতন বৃদ্ধিসহ ৪দফা দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন হরিজন সম্প্রদায় ঐক্য পরিষদের সভাপতি বাচ্চু বাঁশফোড়। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী স্বপন ভূইমালি, বিনদ, দ্বিপকসহ হরিজন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নারী-পুরুষ।
গাঁজা রাখার অভিযোগে যশোরের শার্শা উপজেলার দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর) বিশেষ দায়রা ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস.এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে সাড়ে পাঁচ হাজার সুবিধাভোগী কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) সকাল ১০টা কৃষি প্রণোদনার এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঝিনাইদহ পৌরসভার রাস্তা সংস্কার ও ড্রেনেজ নির্মাণ কাজে ২০ কোটি টাকার টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিনের বিরুদ্ধে শহিদুল ইসলাম নামে এক ঠিকাদার দুদকে লিখিত অভিযোগ করেছেন। এই বিষয়টি নিয়ে জেলায় আলোচনার ঝড় উঠেছে।
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলায় সাংবাদিক ঢাকা পোষ্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোরের শার্শা উপজেলায় চার দিন নিখোঁজ থাকার পর ভ্যানচালক আবদুল্লাহর (৩০) মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শোরের শার্শা উপজেলায় চার দিন নিখোঁজ থাকার পর ভ্যানচালক আবদুল্লাহর (৩০) মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতায় প্রথম শ্রেণির পৌরসভা হলেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাচ্ছেন না যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বাসিন্দারা। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ও ২০০৫ সালে প্রথম শ্রেণিতে উন্নীত এই পৌরসভার নেই নিজস্ব খেলার মাঠ, শিশু পার্ক, পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা।
যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলায় তিন দিনের ব্যবধানে দুই ভ্যানচালক খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জুলাই জাতীয় সনদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে শশুর বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেরপুরে ফারহানা ওয়াহেদা অমি (২৬) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার( ১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।