কোটচাঁদপুরে গত ৬ মাসে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২৪৪ জন নারী ও পুরুষ। এদের মধ্যে বিষপান করে ১৮৩ জন, গলায় দড়ি দিয়ে ২৬ জন এবং ঘুমের ট্যাবলেট খেয়ে ৩৫ জন। যার বেশির ভাগই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানিয়েছেন, সমন্বিতভাবে কাজ করলে বিষয়টি প্রতিকার সম্ভব।
বন্দরে গিয়ে দেখা গেছে, বেনাপোল স্থলবন্দরের ৯, ১২, ১৩, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর শেডের চারপাশে পানিতে থৈ থৈ করছে। খোলা আকাশের নিচে রাখা মালামাল পানিতে ভেসে যাচ্ছে। বন্দরের নিচু জায়গাগুলোতে পানি জমে থাকায় দ্রুত নিষ্কাশন সম্ভব হয়ে ওঠে না।
সোমবার (২৮ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার পশ্চিম কোটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আাসাদুল মোল্লা শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার ২ নং ওয়ার্ডের মশরহাটী গ্রামে জমি নিয়ে বিরোধের জের শহিদুল খা (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মারাত্মক আহত করেছে দুষ্কৃতকারীরা।
খুলনা মহানগরীর গল্লামারী সেতু ও আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা বাজার ও দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক বিভাগ।
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের টিনের চাল কেটে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় দোকানে ড্রয়ারের তালা ভেঙ্গে নগত ৫০ হাজার টাকা ও দোকানের মালামাল চুরি করে নিয়ে যায় অজ্ঞত চোরেরা।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির পৌর কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
যশোরের শার্শা উপজেলায় ফেনসিডিল মামলায় ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিন পার হলেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী মন্দিরা দাসের (১৬
বাগেরহাট জেলা আওয়ামী লীগের জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মনি ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন।
বেনাপোলে ভাড়ায় মোটরসাইকেল চালক সুজায়েতুজ্জামান প্রিন্সকে হত্যার ঘটনার ২১ বছর পর উদ্ভাবক মিজানুর রহমান মিজানসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
শ্রীপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।