নগরের চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলি করার ঘটনায় জড়িত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি এসএমজি (সাব মেশিনগান), একটি পিস্তল, একটি রিভলভারসহ গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তল ও রিভলভার দুটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালীর হাতিয়ায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে লঞ্চের কেবিনে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদরে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চলাকালীন দুই পক্ষের মুখোমুখি অবস্থানের সময় উত্তেজনা বৃদ্ধি পেয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, তারেক রহমান নিজেকে শুধু বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের বক্তব্য ও কর্মকাণ্ডে দেশ পরিচালনার সক্ষমতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যারা মুখে ইনসাফের কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেনি এবং মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে, এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাঙ্গামাটি শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। দুই দিন ধরে অধিকাংশ পাম্পে অকটেন বিক্রি বন্ধ রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য তেল বিক্রি হলেও পরে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে ‘আজকের পদক্ষেপ, আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলার মোট ৩ হাজার ৬৫০ জন ভাতাভোগী সদস্যের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
মেঘনা নদী থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে মেঘনার ভাঙন প্রতিরোধে চাঁদপুর শহর সংরক্ষণের জন্য নেওয়া হয় সাড়ে ৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প। কিন্তু সেটি অর্থসংকটে ভেস্তে যায়। সর্বশেষ ২০২৪ সালের শুরুতে শহর সংরক্ষণ প্রকল্পের জন্য বরাদ্দ হয় ৮১৫ দশমিক ৬৫ কোটি টাকা।
লক্ষ্মীপুরে ১টি বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শিপন ঐ এলাকার আবুল কালামের ছেলে।
কক্সবাজার সদর হাসপাতালের লিফটের নিচে তিন দিন ধরে পড়ে থাকার পর গত শনিবার এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সেবা প্রার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। রহস্য উদ্ঘাটনের জন্য রোববার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চট্টগ্রামে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও ২৮ সাংবাদিকসহ মোট ১০৯ জনের বিরুদ্ধে করা অপহরণচেষ্টা, হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের মামলার অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে সংস্থাটি আদালতে এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (৮ মার্চ) বিষয়টি জানা গেলেও গত ২৪ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বলে পিবিআই সূত্র জানিয়েছে। তদন্তে বলা হয়েছে, মামলার বাদীকে একাধিকবার নোটিশ দিলেও তিনি কোনো তথ্য দিতে হাজির হননি। এমনকি মামলায় উল্লেখ করা সাক্ষীদেরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
ট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে চলতি বছর বিভিন্ন অভিযানে মামলার আলামত হিসেবে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জালসহ অন্যান্য ২৪ হাজার ৯৪৫ বর্গমিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।