দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি কুমিল্লার তিনটি উপজেলায় পৃথকভাবে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় অংশ নেবেন। এই সফরকে ঘিরে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি উপস্থিতিকে কেন্দ্র করে মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি কর্তৃক আয়োজিত আগামীকালের নির্বাচনী সভার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন তদারকি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় তিনি সভাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তা কার্যক্রমের বাস্তবতা যাচাই করেন। এসময় সিএমপি কমিশনার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে মোতায়েনকৃত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সভাস্থল ও আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করতে সিসিটিভি মনিটরিং, টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।
বিএনপির মনোনয়ন না পেয়ে আক্ষেপের সুরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণেগুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? ঠিক আছে আমার হাঁস, আমার চাষ করা ধানই খাইবো।’
নোয়াখালীর সুবর্ণচরে জুমার নামাজের খুতবায় জামায়াতের পক্ষে বক্তব্য দেয়া হচ্ছে মনে করে খতিবের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে বিএনপি পন্থী মুসল্লিরা। তবে খতিব বলেছেন, তিনি জামায়াতের কারো নাম বলেন নি। চোর-ডাকাত, বাটপার,খারাপ ব্যক্তি প্রতিহত করে সৎ ও যোগ্য নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে বলেছিলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসচিব সাদেক আহমেদ খান বলেছেন, জিয়াউর রহমানের ঘোষণাই তাদের মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছে। তিনি আরও বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও আওয়ামী লীগ সম্মান করেনি। মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছে। গত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সংসদের সুনাম নষ্ট করেছে। আমরা রাষ্ট্রক্ষমতার ভাগ চাই না।
চট্টগ্রামের বায়েজিদে একাধিক স্থানে পৃথকভাবে উদ্ধার হওয়া লাশের টুকরাগুলো মো. আনিস (৩০) নামে এক যুবকের বলে শনাক্ত করেছে পুলিশ। আনিসের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজানে।
ফেনীর সোনাগাজী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সাঈদ হোসেন নুর (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের খেলার মাঠে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. আবু নাঈম সিদ্দিকী (২২) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। তিনি ধলই ইউনিয়নের পূর্ব হাধুরখীল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আর্মি মনির আহমদের সন্তান।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলা থেকে আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী আশরাফুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দোচালা টিনের ঘরে কাঠের চৌকির ওপর পাতা একটি পাটি, আর গায়ে জড়ানো ছেঁড়া কাঁথা; এভাবেই তীব্র শীতে অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে রাত কাটে হোসনেয়ার (২৮)।
‘জঙ্গল সলিমপুরে যদি অহেতুক কোনো ঝামেলা সৃষ্টি হয় বা অপরাধের ফাঁদে ফেলে কেউ গোলযোগ সৃষ্টি করে, তাহলে বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে।’ বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন এক ভিডিও বার্তায় এ কথা বলেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলে আব্দুল মান্নান (২২) কে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৩ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
ছেলে নির্বাচনে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শাপলা কলি প্রতীক নিয়ে। তবে বাবা ভোট চাচ্ছেন ওই আসনের বিএনপির প্রার্থীর প্রতীক ধানের শীষের জন্য। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এ চিত্র দেখা গেছে।
চট্টগ্রাম নগরে আবারও এক যুবককে হত্যা করে টুকরো টুকরো করে বিভিন্ন খালে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় তার মাথা পাওয়া যায় অক্সিজেন এলাকার লোহারপুল সংলগ্ন খালে। এর আগে প্রথমে হাত দুটি এবং পাগুলো উদ্ধার করেছিল পুলিশ। সিএমপির বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, মঙ্গলবার থেকে নিহত আনিস নিখোঁজ ছিল।
রাঙ্গামাটি জেলা শহরের শিমুলতলী এলাকায় চালবোঝাই একটি ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।