আগামী ১৯ সেপ্টেম্বর গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, তেল, গ্যাস ও বিদ্যুত সংকটের সমাধারন, দ্রব্যমূল্য এর উর্দ্ধগতিবাধ, আইনশৃংখলা পরিস্থিতির অবনিত রোধসহ বিভিন্ন দাবীতে ১১ দলীয় জোটের ঢাকা টু রংপুর অভিমুখী লং মার্চ ও বগুড়ার মাটিডালী বিমানমোড়ে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে মঙ্গলবার সকালে বগুড়া মহানগর কার্যালয়ে জামায়াতে ইসলামী এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বগুড়ায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট পিটিআই আয়োজিত পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) জানুয়ারি-অক্টোবর- ২০২৬ সেশনের উপকরণ প্রদর্শনী অনুষ্ঠান পিটিআই সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনেস আলীকে ক্লোজ করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে বগুড়ায় জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে দৃশ্যমান কার্যক্রম করছে ছাত্রদল। সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কোদাল, ঝাড়ু ও বেলচা হাতে নিয়ে কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের নাম ও রোল গোপন রেখে ‘কোডিং পদ্ধতি’ চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন এ পদ্ধতিতে খাতা মূল্যায়নের সময় পরীক্ষক পরীক্ষার্থীর নাম, রোল নম্বরসহ ব্যক্তিগত পরিচয় জানতে পারবেন না। ফলে পরিচয়ভিত্তিক কোনো প্রভাব ছাড়াই খাতা মূল্যায়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চায়না দুয়ারি জাল, সুতিজাল, কারেন্ট জালসহ বিভিন্ন নিষিদ্ধ উপকরণ ব্যবহার করে নদী থেকে প্রতিদিন মাছ শিকার করা হচ্ছে। হুমকির মুখে পড়েছে পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন। নদীতে বাঁশের বেড়ার কৃত্রিম বাঁধ দিয়ে জাল পাতানো হয়। এমন দৃশ্য চোখে পড়লেও কার্যকর পদক্ষেপ নেয়নি মৎস্য বিভাগ।
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা ওই মাছ স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে সং
বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দু
বগুড়া মহানগরীর ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুর পিতা ও মহানগর জামায়াতের রুকন আলহাজ্ব আজিজার রহমান মোল্লা (১০২) রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় হেলেঞ্চাপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩৬ জুলাই স্মরণে বগুড়ায় জেলা ছাত্রদল আয়োজিত ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া আল
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী কৃষি
প্রকৃতিতে এখন শরতের আবহ। গাছের ডালে ডালে ফুটতে শুরু করেছে শিউলি ফুল। ভোরের বাতাসে শিউলির মিষ্টি সুবাস আর শিশিরভেজা ঘাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। ধীরে ধীরে কমছে গরমের তীব্রতা, অন্যদিকে অনুভূ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সফল করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দিয়েছে বগুড়া সিটি করপোরেশন। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া সিটি করপোরেশনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদ আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শয্যা সংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে। বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা চালুর প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। তবে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট থাকায় বাড়তি শয্যায় সেবা কার্যক্রম পরিচালনা নিয়ে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, শয্যা সংখ্যা বাড়ানোর ফলে বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে।