নাটোর পৌর এলাকায় হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। নাটোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড সহ অন্য ওয়ার্ডেও যেন এখন তিল পরিমাণ ফাঁকা নেই। হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষক।
পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বগুড়া সিটি করপোরেশন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ট্রফির পাশাপাশি নগদ তিন লাখ টাকা পুরষ্কার দেওয়া হয়েছে। রানার্সআপ বগুড়া সদর উপজেলা দলকে ট্রফির সঙ্গে দেড় লাখ টাকা পুরস্কার দেন প্রতিমন্ত্রী।
ধসে গেছে স্কুলের পুরাতন শ্রেণিকক্ষের দেয়াল। খসে পড়ছে পলেস্তারা, জানালা দরজার অবস্থাও নড়বড়ে। বৃষ্টি হলেই মরচে পড়া টিন চুয়ে পানিতে স্যাঁতসেঁতে মেঝে। সংস্কার বঞ্চনার কারণে নষ্ট হচ্ছে আসবাবপত্র। ভেঙে পড়া দেয়াল ঘেঁষে লতাগুল্ম আগাছা জন্মেছে। যেন পরিত্যক্ত কোনো ভুতের বাড়ি। ঝুকিপূর্ণ শ্রেণিকক্ষে নিরাপত্তা শঙ্কা থাকলেও চলছে নিয়মিত শিক্ষা কার্যক্রম।
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। বিপুল সংখ্যক নারী কর্মীদের অংশগ্রহণে সমাবেশ ও দিনভর নানা কর্মসূচি পালন করে জেলা মহিলা দল।
বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় নেতা হাবিবুল্লাহ খন্দকার। তিনি বলেন, তারা জুলুম, নির্যাতন, গুম ও খুনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। আমরা একটি সুন্দর শিক্ষাব্যবস্থা, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ৪০০ শতাংশ করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাটোরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে নাটোরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক(স্পেশাল জজ) মো: সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রাজন আলী রাজশাহী জেলার দামকুড়া এলাকার রিয়াজ প্রামানিকের ছেলে।
লায়ন্স ক্লাব অব বগুড়ার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন করা হয়েছে। মান্নান-পলাশ নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি। মানবিক সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বক্তারা।
বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদকের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অব্যাহত হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন মো. বিপন ইসলাম বেগম বাজার রোড, বাদুড়তলা পশ্চিম পাড়া, বগুড়া সদর নিবাসী মো. বিপন ইসলাম গত ২/৩ মাস পূর্বে এলাকার সচেতন প্রায় শতধিক মানুষকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পেইন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের সব পর্যায়ে মাদক নির্মূলে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জয়পুরহাটের কালাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা এবং মাদকসেবনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই সার বিক্রি। দোকানে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে বিপুল পরিমাণ সার। নেই মূল্যতালিকা, ব্যবহার করা হচ্ছিল না যথাযথ ক্যাশমেমোও। এমন অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলালে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে তাঁর দোকান থেকে ৫৭ বস্তা সার জব্দ করা হয়।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেক নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।