লীয় নেতাকর্মীদের তুলে নিয়ে নিজ বাসভবনের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছে মান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও গাউন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ।
দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ।
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছে নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম।
বগুড়ার শেরপুর উপজেলায় প্রেম করে বিয়ে করা এক দম্পতি নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
নওগাঁ জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে জেলার পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত সাকিব ফিলিং স্টেশনের এর পরিক্ষামূলক কার্যক্রম শুরু করা হয়। ফুয়েল অ্যাপের মাধ্যমে গ্রাহকদের যে পরিমাণ তেল দেওয়া হয়েছে এবং তা কত কিলোমিটার যাবে লিখিত রাখা হচ্ছে অ্যাপসের মাধ্যমে। ফলে একজন গ্রাহক চাইলেই আর একাধিকবার তেল নিতে পারবেন না।
রাজশাহী: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিনজন শিশুর মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে একটি সক্রিয় মাদকচক্রের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৮) এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের পাটিকাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনায় দ্রুত ছড়িয়ে পড়ছে শিশুদের সংক্রামক রোগ হাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যা ও মেডিকেল কলেজ হাসপাতাল করা হবে আশ্বাস দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
জয়পুরহাটে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত তিন দিনে জেলা শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় দেড় শতাধিক রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বড় একটি অংশই শিশু, যাদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে।