| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হ্যাঁ–না ভোটে ভোটাধিকার নিশ্চিতের আহ্বান উপদেষ্টা ফারুক ই আজমের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদারে জয়পুরহাটে কর্মরত প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

বিস্তারিত...

ফরিদপুরে নিখোঁজ হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ উদ্ধার

পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

বিস্তারিত...

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ জন গ্রেপ্তার

বগুড়ায় ২টি চোরাইকৃত অটোর মালামালসহ প্রায় দেড় মাস পর ৩ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল রাতভর বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক সঙ্গীয় ফোর্সসহ শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মিজানের সমন্বয়ে সদর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

শহীদ জিয়ার ৯০তম জন্মদিনে বগুড়ায় বিএনপির আলোচনা সভা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকীতে রোববার বিকেলে বগুড়া জেলা বিএনপির আয়োজনে তাঁর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

গণভোটে আমাদেরকে হা দিতে হবে : উপদেষ্টা নূর জাহান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা মিস্ নূর জাহান বেগম বলেছেন, আমরা আজকে এখানে সমবেত হয়েছি একসাথে খোলামেলা আলাপ করার জন্য। ১২ তারিখে দুইটা ভোট হবে, সাধারণ ভোট এবং গণভোট। মূলত আমরা কথা বলতে এসেছি গণ ভোট নিয়ে।

বিস্তারিত...

বগুড়ার একটি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া জেলার সদর উপজেলার গোহাইল রোডে (পৌর পার্কের বিপরীতে) অবস্থিত ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। রবিবার (১৮ জানুয়ারী) এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

সিংড়ায় এনসিপির প্রার্থী প্রত্যাহারের দাবিতে জুলাই যোদ্ধাদের মহাসড়ক অবরোধ

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী প্রত্যাহার ও পরিবর্তনের দাবিতে সিংড়ায় অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা এবং সিংড়ার সচেতন নাগরিক সমাজ।

বিস্তারিত...

বগুড়া-১ আসনে ধানের শীষের বৈধ প্রার্থী কাজী রফিক

বিএনপি মনোনীত বগুড়া-১ আসনের ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার হওয়ায় আর কোনো বাধা রইল না।

বিস্তারিত...

র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চাঞ্চল্যকর ইয়ানুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গোলাম মোস্তফাকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

বিস্তারিত...

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

বগুড়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে : সোহেল

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ সদর আসনে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

বিস্তারিত...

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় ক্রীড়াবিদদের দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় শহরের এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নওগাঁর কালিতলা মহাশ্মশান সংলগ্ন নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ সদর থানার কালিতলা পুলিশ ফাঁড়ির নিকট কালিতলা মহাশ্মশানের পাশের নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

নওগাঁয় সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত

নওগাঁয় একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারী) রাত ৮টায় স্থানীয় চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই মহরত অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিস্তারিত...

১২ তারিখের ইলেকশন খুবই ক্রিটিক্যাল: সালেহউদ্দিন আহমেদ

অর্ন্তবর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। অনেক সময়, আরো ইলেকশন হয়েছে, কিন্ত এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশীরাও এদিকে তাকিয়ে আছেন। সেই সাথে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪