নওগাঁর আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ‘কারিগরি শিক্ষা নিলে, দেশ-বিদেশে কর্ম মিলে—একটায় লক্ষ, হতে হবে দক্ষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে বেলা ১২টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, এবং সঞ্চালনা করেন প্রভাষক মোঃ আবু রেজা।
বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন।
দীর্ঘ ১৯ বছর পর নিজের পৈতৃক জেলা বগুড়ার মানুষের সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আজ এই মুহূর্তে আপনাদের কিছু দেওয়ার নেই আমার। আজ আপনাদের কাছে শুধু চাইবার আছে। নিজের ঘরের মানুষের কাছে এমন আবেগঘন কণ্ঠে আকুতি জানান তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে নওগাঁর জনসভা শেষ করে প্রায় মধ্যরাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে পৌঁছান তারেক রহমান। ঘড়ির কাঁটা মধ্যরাত ছুঁইছুঁই করলেও সময়ের বাধা উপেক্ষা করে প্রিয় নেতাকে একনজর দেখার জন্য মাঠ ও আশপাশের এলাকায় আগেই জমায়েত হন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। স্লোগান আর করতালিতে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
রংপুর বিভাগীয় পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক বগুড়ার চেলোপাড়ার বিজয় পান্ডে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সদস্য হিসেবে যোগদান করেছেন। ক্লাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি ক্লাবের ১৪৫তম সদস্য হয়েছেন।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন, বগুড়া এবং ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরে ১ হাজার ৮২৯ জন গরিব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
নওগাঁয় পূর্ববিরোধের জেরে এক পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা নওগাঁ সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭–৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
বগুড়া-৬ (সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
নওগাঁর আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের কর্মরত শিক্ষক-কর্মচারীদের পেশাগত উৎকর্ষ সাধনে তথা পাঠদান দক্ষতা উন্নয়ন বিষয়ে ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলি ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে সোমবার রাত আটটার দিকে জামায়াতের মিছিল থেকে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের ছয় কর্মী গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। আহতরা হলেন, সাকিব সেখ, মঈন উদ্দিন, রিফাত সেখ, রিফাত হোসেন, রানা আহমেদ ও হিমেল সেখ। তারা বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার একজন এসআইকে রবিবার রাতে এভাবেই কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন বিক্ষুব্ধ জনতা। রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় তিনজন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ঘুষ নিয়ে চালককে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে পুলিশের এক উপপরির্দশকে (এসআই) প্রায় দুই ঘণ্টা কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা। এসআইর সঙ্গে একই স্থানে ওসিকেও অবরুদ্ধ করা হয়। পরে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় বগুড়া জেলা ৬ উইকেটে পাবনা জেলাকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাসকে পালাতে সহায়তা ও ঘুস নেওয়ার অভিযোগ তুলে বেলপুকুরিয়া থানার
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার(২৫ জানুয়ারি) একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য— কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা কে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ায় সিভিল সার্জনের কার্যালয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বয়ে দিবসটি পালন করা হয়। র্যালিতে অংশ নেন বগুড়া সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. নূর-ই-শাদীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারজানুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
নাটোরে দশদলীয় জোট মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী। রবিবার সকাল তেবাড়িয়া হাট এলাকায় তার ধারাবাহিক প্রচারণার চতুর্থ দিন অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে অধ্যাপক ইউনুস আলী সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করার জন্য ভোটের গুরুত্ব অপরিসীম। জনগণের ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে দেশ ও এলাকার উন্নয়ন নিশ্চিত হবে, এমনটাই তার মূল বক্তব্য ছিল।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী নির্বাচনে নাটোরবাসী ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতি আস্থা রেখে তাঁকে বিপুল ভোটে জিতাবে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এলাকায় দ্রুত উন্নয়ন করবে। রবিবার সকালে নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের হালতী গ্রামে নির্বাচনী প্রচারণার এক সভায় দুলু বলেন, এখানে হাজার হাজার একর জমি বর্ষার সময় পানিতে ডুবে যায়; আগে এমপি বা মন্ত্রী থাকবার সময় আমি এই হালতির বিলের মধ্য দিয়েই সাব-মারসিবল রোড নির্মাণ করিয়েছিলাম। পুনরায় সুযোগ পেলে এই হালতী বিলকে এক ফসলি জমি থেকে আমরা তিন ফসলি জমিতে রূপান্তর করার জন্য একটি পৃথক প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।