"প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়" প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
গত কয়েকদিনে সিলিন্ডার গ্যাসের সংকট ও মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে শনিবার সকাল ১১ টায় শাজাহানপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্যাস বিক্রয়কেন্দ্রে ভোক্তা অধিদপ্তর বগুড়ার অভিযান পরিচালিত হয়।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে শনিবার বাদ জোহর বিএনপির চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী, দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
বগুড়ায় পাচারকালে ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (২ জানুয়ারি) ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় এ অভিযান চালানো হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নওগাঁ সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে ড. আইয়ুব আলীকে সভাপতি, আশরাফুল নয়নকে সাধারণ সম্পাদক এবং হাবিব রতনকে প্রধান সংগঠক নির্বাচিত করা হয়েছে।
আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে সব দায়দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য সদর আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স
নওগাঁয় নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে। আজ সকাল ১০টা থেকে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উল্টে গিয়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনে আমরা সবাই পরস্পরের পরিপূরক শক্তি হিসেবে কাজ করব। ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচন হবে জাতি গঠনের নির্বাচন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া গভীর শোক প্রকাশ করেছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু সম্পর্কে খবর পাওয়া মাত্রই জেলা বিএনপি কার্যালয় এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকাহত ভারি আবহ সৃষ্টি হয়েছে। কোথাও কোনো রাজনৈতিক উত্তেজনা নেই; আছে শুধুই স্মৃতিচারণ, দীর্ঘশ্বাস ও শ্রদ্ধার অনুভূতি।
ভারতীয়-আধিপত্যবাদবিরোধী অবস্থান এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা।