| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়ায় ছিনতাই হওয়া মিশুক উদ্ধার: ২ জন গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া একটি মিশুক গাড়ী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন কিশোর।

বিস্তারিত...

শীতবস্ত্র বিতরণ করলো রোটারি ক্লাব অব বগুড়া

রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বগুড়া সদর উপজেলার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা মধ্যপাড়ায় অবস্থিত ছোট কুমিরা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

বিস্তারিত...

মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

বিস্তারিত...

অটোভ্যান চালক সিরাজুলের বাঁচতে প্রয়োজন ৩ লাখ টাকা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমড়াগোহাইল গ্রামের অটোভ্যান চালক সিরাজুল ইসলাম এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সহায়-সম্বল হারিয়ে এখন তিনি নিঃস্ব।

বিস্তারিত...

নৈতিকতার কারণে নির্বাচন থেকে সরে গেলেন এনসিপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫:৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

বিস্তারিত...

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিকী (২৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রাম গ্রামের আমির হোসেনের ছেলে। নিহত আবু বক্কর সিদ্দিকী এলাকায় একজন পরিশ্রমী ও ভদ্র ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

বিস্তারিত...

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধীর সাবেক ছাত্রনেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আব্দুর রহমান (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

নওগাঁয় যাত্রাশিল্পের পুনর্জাগরণ: শিল্পী পরিষদের সভা ও যাত্রানুষ্ঠান

বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও বর্ণাঢ্য যাত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নওগাঁ জেলার অবস্থা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নওগাঁ জেলার অবস্থা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের উকিলপাড়াস্থ প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের কনফারেন্স রুমে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকার কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বাধায় তা বন্ধ হয়ে গেছে। এতে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে ঘন কুয়াশার মধ্যে

বিস্তারিত...

জয়পুরহাটকে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বানাতে চান চীনের ব্যবসায়ী

সম্প্রতি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর বিলের ঘাট এলাকায় চীনের প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান রাস লিথিয়াম টেকনোলজির একটি লিথিয়াম ব্যাটারি ফ্যাক্টরি চালু হয়েছে। এবার সেই ফ্যাক্টরির কার্যক্রম পরিদর্শনে এসেছে প্রতিষ্ঠানটির একটি পতিনিধিদল। অই দলে রয়েছেন চীনের ব্যবসায়ী মি. লুইস, রিতিকা, বাংলাদেশের ইঞ্জিনিয়ার শরীফ।

বিস্তারিত...

রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ১৭

রাজশাহী প্রতিনিধি: যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে যুবলীগ নেতা মাসুদ রানা ওরফে শাহিন (৪৬) সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ সেতু মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার(২৬ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,হাবিবুর রহমানের ছেলে মোঃ সিয়াম শেখ(১৬), আব্দুল কুদ্দুচের ছেলে আব্দুর রশিদ (১৬), তাদের বাড়ি মিরপুর উপজেলার বিজয়নগরে।তারা দুজনেই ভেড়ামারা মনি পার্ক ঘুরে মটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

বিস্তারিত...

জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুদের হাতে খুন ব্যবসায়ী

বগুড়ার দুপচাঁচিয়ায় অনলাইনে জুয়া খেলার মুদ্রা কেনাবেচার ১০ লাখ টাকার ভাগাভাগি নিয়ে বিরোধে বন্ধুদের হাতে খুন হন ব্যবসায়ী পিন্টু আকন্দ (৩৮)। পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার আদালতে আসামিদের স্বীকারোক্তির বরাতে তথ্যটি জানা গেছে।

বিস্তারিত...

সেনা সদস্য সেজে তিন বিয়ে, হাতিয়ে নিয়েছে অর্ধ কোটি টাকা

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার নন্দীগ্রাম কলেজপাড়ায় এক লাখ টাকা নিতে এসে ভুয়া সেনা সদস্য শ্রী সাগর কুমার নামে একজন স্থানীয়দের হাতে আটক হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেনা সদস্য পরিচয় দেওয়া আটক ব্যক্তি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাদরন্ড গ্রামের মৃত জোগেন্দ্রনাথের ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪