সিরাজগঞ্জ প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিরাজগঞ্জে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নবগঠিত সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল -আমিনের নেতৃত্বে সিরাজগঞ্জ পৌর শহরের কাঠেরপুল এলাকায় এই ঝটিকা মিছিল বের হয়।
এসময় জেলা ছাত্র ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ উপজেলা ও থানার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে সংগঠনটির নেতা-কর্মীরা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার, শেখ হাসিনার সাজা বাতিল ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফেসবুকে একটি মিছিলের ছবি দেখেছি, তবে কবে এটি হয়েছে সেটি আমরা নিশ্চিত নই।
রিপোর্টার্স/এসএন