বগুড়া সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে যোগদান করেছেন এম আর ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
নাটোরের লালপুরে একটি বিদেশী পিস্তল,১০ রাউন্ড গুলি,দুটি ম্যাগজিন ও একটি প্রাইভেটকার সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে থেকে অস্ত্র ও প্রাইভেটকার সহ তাদের আটক করা হয়।
নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জাকির আলী (৬৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির আলী উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খাঁনের ছেলে।
নাটোরের লালপুরে মাঠের মধ্য থেকে সজিব কর্মকার (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জয়পুরহাটে কালাই উপজেলার চলতি বোরো মৌসুমে সরকারি ভাবে খাদ্যগুদামে আনুষ্ঠানিক ভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব।
বগুড়া এক্স ক্রিকেটার্সের উদ্যোগে মরহুম ক্রিকেট কোচ মোসলেম উদ্দিন স্মরণে আয়োজিত প্রথম “মোসলেম স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট”-এ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেনডেন্স’২৪।
বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতের এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)।
বগুড়ার মোকামতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লায় এক দিনমজুরের ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। বিরল এ ঘটনায় আনন্দে ভাসছে পরিবার ও পুরো এলাকাবাসী। তবে আনন্দের মাঝেই ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকটের দুশ্চিন্তা।
সত্যনিষ্ঠ সাংবাদিকতার ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ‘সংবাদ’ ৭৫ বছর পেরিয়ে ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে গো খামারিদের বাড়ি বাড়ি রক্তমাখা চিঠি দিয়ে হত্যা ও ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে খামারিদের ঘরের দরজা খোলা রাখতে বলা হয়েছে। গত ৫ দিনে উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের প্রায় ১৫টি বাড়িতে এমন চিঠি দেওয়ার ঘটনা ঘটেছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে সামাজিক বনায়নের আওতায় বছরের পর বছর ধরে রোপণ করা গাছ এখন নির্বিচারে কেটে উজাড় করছে দুর্বৃত্তরা। জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ থেকে বৈরাগীহাট সড়কে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে প্রায় ২০০ থেকে ২৫০টি গাছ। অথচ এত বড় গাছ নিধনের ঘটনায় সংশ্লিষ্টদের রহস্যজনক নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে অপহৃত তরুণ-তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি আঁচ করে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে অপহরণকারীরা। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
নওগাঁয় শ্রমিক সংকটে পড়া কৃষকের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা।