| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিরাজগঞ্জে সাবেক দুই এমপিসহ ৫১ জনের নামে মামলা

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক দুই সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও হাবিবে মিল্লাত মুন্নাসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ঘুমন্ত চালক নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর আরেকটি ট্রাক ধাক্কায় ঘুমন্ত এক চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন হেলপার। সোমবার ভোরে শিবগঞ্জের মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকার বগুড়া- রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাজশাহীতে ১২৩ ‘চাঁদাবাজের’ তালিকায় বিএনপি–জামায়াতের ৫০ জন

এতে বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ক্যাডার, সমর্থক থেকে শুরু করে ৪৪ জনের নাম পরিচয় আছে। একইভাবে বিগত আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ৬ জনের নাম আছে। বাকিগুলোর নাম ঠিকানা দেওয়া আছে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাদের সুবিধাবাদী বলা হয়েছে।

বিস্তারিত...

রাজশাহীতে সাপের উপদ্রব: এক মাসেই ৩০০ সাপ হত্যা, উদ্ধার ২৫০

রাজশাহী জেলায় চলতি বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে গেছে। আতঙ্কিত হয়ে লোকজন নির্বিচারে সাপ মেরে ফেলছে। জুলাই মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে ৩০০টির বেশি সাপ মেরে ফেলার খবর পাওয়া গেছে। এ সময়ে স্নেক রেসকিউ টিম আহত ও জীবিত অবস্থায় ২৫০টি সাপ উদ্ধার করেছে।

বিস্তারিত...

প্রকাশ্য দিবালোকে কোপানো হলো পাবনার এক প্রবীণ অধ্যাপককে

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশীকে (৭৭) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সৌন্দর্যবর্ধনের পর বগুড়ায় করতোয়া নদীতে বাড়ছে দর্শনার্থীদের পদচারণা

সৌন্দর্যবর্ধন করায় বদলে গেছে নদীর রূপ। প্রাণ ফিরেছে নদীটির। অথচ এই নদীটি প্রায় দু-বছর আগেও ছিল দখল, দূষণ, বিভিন্ন কারনে ভরাট হয়ে সরু খালে রূপে।

বিস্তারিত...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন।

বিস্তারিত...

শিক্ষার্থী সংকটে রাজশাহীর স্কুলগুলো

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন কয়েকটি স্কুলে এবার এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী সংখ্যা ছিল আশঙ্কাজনকভাবে কম। কোথাও ১০ জনেরও নিচে, আবার কোনো কোনো স্কুলে পরীক্ষার্থী ছিল মাত্র একজন। জেলার গ্রামীণ অঞ্চলের এসব বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট এতটাই প্রকট যে, কোথাও কোথাও গত বছর একমাত্র পরীক্ষার্থী ফেল করায় শতভাগ ফেল আর এ বছর পাস করায় শতভাগ পাসের তালিকায় নাম উঠেছে।

বিস্তারিত...

পাবনায় ক্রমাগত লোকসানে বিলীন হচ্ছে তাঁত

রং, সুতা ও কাঁচামালের দরবৃদ্ধি এবং এর বিপরীতে তাঁতে বোনা কাপড়ের চাহিদা কমায় নিঃস্ব হয়েছেন তাঁতি বা কারখানা মালিকরা।

বিস্তারিত...

বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের হাজি সমাবেশ অনুষ্ঠিত

তালিমুল কুরআন ফাউন্ডেশন বগুড়া শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বগুড়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হালিম বেগ।

বিস্তারিত...

রোটারী ক্লাব অব বগুড়ার শতাধিক বৃক্ষ রোপন

রোটারী ক্লাব অব বগুড়ার বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পৌরসভাধীন দুইটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কারবালা মাদ্রাসা ও ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসা প্রাঙ্গণে শতাধিক ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়।

বিস্তারিত...

সম্প্রীতির বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাজের ঠাই হবে না : গোলাম রব্বানী

বগুড়া-৭ (গাবতলী-শাজাহজানপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাজের কোন ঠাঁই হবে না। কোন যড়যন্ত্র হিন্দু মুসলমানের সম্প্রীতির বন্ধন নষ্ট করতে পারবে না।

বিস্তারিত...

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় স্টাডিজ গ্রুপ মিলনায়তনে ১৪৪৬ হিজরি বর্ষের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বগুড়ায় ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি’র উদ্বোধন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বগুড়ায় ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি ২০২৫-৩৬ এর উদ্বোধন হয়েছে। আজ (শুক্রবার) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪