নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় কাওসার হোসেন মাহিম (১০) নামের এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুল হাকিম ও সাদ আহমেদ নামের আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
নওগাঁয় কবি-সাহিত্যিকদের স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ডিসেম্বর) সন্ধায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টে সাহিত্য পরিষদের আয়োজনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সিরাজগঞ্জ-৪,উল্লাপাড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমাদের দল ক্ষমতায় গেলে মহিলাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান তৈরি করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়ায় গরু সদকা, কোরআন খতম ও গরিব অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
নওগাঁয় আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে পোকার উপদ্রব ও নভেম্বরের বৃষ্টিতে মাটিতে ধান শুয়ে পড়ায় ফলন কম হচ্ছে। এছাড়া শ্রমিক সংকটে বাড়তি মজুরি ও ধানের দাম কম হওয়ায় উৎপাদন খরচ ওঠা নিয়ে শঙ্কায় কৃষকরা।
নওগাঁর মান্দায় ডিএনএ পরীক্ষায় ধর্ষিতার গর্ভের সন্তানের জন্মদাতার প্রমাণ মেলায় ধর্ষণ মামলার প্রধান আসামি কামরুল ইসলাম ওরফে মোকছেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নাটোরের লালপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতির দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এতে রোগীরা ভোগান্তির শিকার হন।
বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম।
গুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ নভেম্বর শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের পালশা, চারমাথা ও গোদারপাড়া এলাকায় এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
বগুড়ায় এজেড স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডা. নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শুক্রবার রাহা এন্টারপ্রাইজ ১ উইকেটে চিল্লার গ্যাং ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবুর গনসম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে এই সম্বর্ধনা প্রদান করা হয়।
বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও নাটোর জেলা কমিটির সদস্য সচিব, এএসএম মোকাররেবুর রহমান নাসিমের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) দিবাগত রাতে নির্বাচনী এলাকা দয়ারামপুরে এ ঘটনা ঘটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো 'সাইন্টিফিক কনফারেন্স অফ ভেটেনারি এন্ড এনিমেল সাইন্সেস ২০২৫' শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হবে।
নওগাঁর বদলগাছীতে ভাতার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এলাকার সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তাহমিনা আক্তার এবং তার স্বামী প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে। তাহমিনা বেগম বদলগাছী উপজেলার ৩নং পাহাড়পুর ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য এবং স্বামী মিজানুর রহমান, উপজেলার শেরপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।