সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রায় বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন
সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ সভাপতি, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এবিএম সাইফুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ হটিয়েছি। আমাদের এবারের যাত্রা দেশ গঠনের। দেশ গঠনে আমরা আপস করবো না।
রোববার (৬ জুলাই) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হওয়া এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে তিনি এই হুমকি দেন। পদযাত্রা শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তৃতা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়ার চৌধুরীপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ এবং শহরের সুলতানগঞ্জ এলাকার মো. হাবিবের ছেলে মো. তাফসির। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
নিহতের নাম রাকিব হোসাইন মোস্তাকিম। তিনি জয়পুরহাটের ক্ষেতলালের হিমাদ্রিপাড়া এলাকার বাসিন্দা মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের অধ্যয়নরত ছিলেন।
রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কলেজ চত্বর এলাকায় আয়োজিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সীমান্ত হত্যার কড়া সমালোচনা করে এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশে কতিপয় ইসলামিক দল আছে। যারা দলের নামের পেছনে ইসলাম নাম দিয়ে রেখেছে। তারা রাজনীতি করে, ভোট করে কিন্তু তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই।
বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টায় অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভা। জুলাই পদযাত্রা শেষে আয়োজিত এ পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক উজ্জীবিত বক্তব্যে বলেন, “গণ-অভ্যুত্থানের পর আমরা বলেছি—নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে। পুরোনো খেলায় আমরা অংশগ্রহণ করব না।
শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক টিটু মিলনায়তনে বগুড়া জেলা ও মহানগর উলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত বিশাল উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিকুল ইসলাম খান।
গুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসা মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে
রাজশাহীতে ‘মব তৈরি করে’ যুবলীগ নেতাকে ধরার নামে বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে লুটপাটের অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার ( ৪ জুলাই) দুপুরে রাজশাহীর চন্দ্রিমা থানায় মামলটি করেন বড় ভাইয়ের শাশুড়ি হাবিবা আক্তার। গত বুধবার নগরের পদ্মা পারিজাত এলাকার একটি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে জড়িত নির্বাচন কমিশনার, পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার বিচার করতে হবে। ওই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে পরবর্তীতে একের পর এক জালিয়াতির নির্বাচনের মাধ্যমে ১৬ বছর শাসন করেছে। এই সময়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীকে জেল-জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে।
বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের আটক করা হয়।
বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এই শুভেচ্ছা জানানো হয়।