| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকেশ্বরী ও ধানমন্ডি পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ১৬:১৬:১৪:অপরাহ্ন  |  ৮৯৪ বার পঠিত
ঢাকেশ্বরী  ও ধানমন্ডি পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

সিনিয়র রিপোর্টার : শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও ধানমন্ডি সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি এবং মিজ্‌ ফরিদা খানম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা।

সোমবার পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজা উদযাপনের প্রস্তুতি এবং দর্শনার্থীদের জন্য গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে খোঁজখবর নেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে উৎসবের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম উজ্জ্বল প্রকাশ শারদীয় দুর্গোৎসব। ধর্ম যার যার, উৎসব সবারএই চেতনাকে ধারণ করে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার আহ্বানই এ উৎসবের মূল তাৎপর্য। আবহমান বাংলার এই ঐতিহ্য যুগে যুগে মানুষকে ঐক্য, মানবিকতা ও সহাবস্থানের শিক্ষা দিয়ে আসছে।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের এ পরিদর্শন উৎসবের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ, সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের গুরুত্বকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। একই সঙ্গে প্রশাসন, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে সকল ধর্মাবলম্বীর জন্য নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪