মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি), বগুড়া-মোহাম্মদ আলী হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জয়পুরহাটে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট-সিএইচডি। বুধবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার দুর্গাদহ বাজারে সংস্থাটির অফিস মিলনায়তনে একশ নারী সদস্যের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
নাটোরের নলডাঙ্গায় বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, বিএনপি মনোনীত নাটোর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার ফাঁসির রায়ে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ায় ককটেল বিস্ফোরণে তিন নারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পারিবারিক বিরোধের জেরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন
ফ্ল্যাট দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে বগুড়ায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে প্রতারণার মামলায় তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে জামিন চান
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রংধনু শাখায় অনুষ্ঠিত হয়েছে ‘শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫’
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী এলাকায় খামার মালিককে বেঁধে গুরুতর আহত করে নয়টি গরু ও দুটি মোবাইল ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী এ এইচ আল মাসুদ রয়েল (৩২) বালিয়াডাঙ্গী থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
নাটোর জেলার লালপুর থানার গোপালপুর পৌরসভাধীন গোপালপুর বাজার এলাকা থেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাত পোহালেই ১৭ নভেম্বর সকাল থেকেই মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৭ অক্টোবর ২০২৫-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচনী তফশিল অনুযায়ী এ দিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত।
নওগাঁয় সওদাগর কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ।(১৬ই নভেম্বর) রবিবার দুপুরে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকার সওদাগর কুরিয়ার সার্ভিস থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদর আসনে ধানের ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
নাটোরে খড় ও পাটকাঠির পালায় আগুন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ রোববার সকালে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার বিকেলে বগুড়া সদরের পীরগাছা বন্দরে লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সভা ইউনিয়ন আমীর বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারী হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।