| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জয়পুরহাটে এনসিপি কমিটি স্থগিত ঘোষণার দাবিতে মানববন্ধন

অদক্ষ ও অকার্যকর হিসেবে ঘোষণা করা জয়পুরহাট জেলা এনসিপি কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও স্থগিত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম এবং ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিস্তারিত...

আবু সাইদ মুগ্ধরা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য জীবন দেন নাই : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, যে নীতি আদর্শের মাধ্যমে দেশ ৫২/৫৪ বছর চলেছে এর মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই। সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা পাচবার চোরের দিক থেকে সারা বিশ্বে প্রথম হয়েছি।

বিস্তারিত...

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

গণভোটের প্রচার জোরদার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে জেলা ইমাম সম্মেলন। জেলা প্রশাসন নীলফামারী ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

১২ দিন ধরে লিফট বন্ধ, রোগী উঠানামা করছে স্বজনদের কাঁধে

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের একটি লিফট প্রায় ১০–১২ দিন ধরে বন্ধ রয়েছে। এতে রোগী ও স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। পাঁচ থেকে সাততলা পর্যন্ত রোগীদের কাঁধে করে বহনের ঘটনাও ঘটছে নিয়মিত।

বিস্তারিত...

রূপলাল–প্রদীপকে পিটিয়ে হত্যা: জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে পরিবারকে হুমকি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ‘চোর সন্দেহে’ রূপলাল দাস ও তার জামাতা প্রদীপ লালকে পিটিয়ে হত্যার মামলার একাধিক

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা, ৪ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে পরিচালিত এই অভিযানে 'মেসার্স মুন্সি ব্রিকস' নামের ওই ভাটাটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রাম। “পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে হলে এখনই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার শুরু করতে হবে” এবং “জীবাশ্ম জ্বালানিকে না বলুন, নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা থাকতো : ফখরুল

আগে নৌকা আর ধানের শীষ ছিল। এবার নৌকা নাই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। আমাদেরকেও বিপদে ফেলে চলে গেছে। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

আপনারা ভয় পাবেন না, বুক সোজা করে দাঁড়াবেন: হিন্দুদের উদ্দেশে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের ভয় পাওয়ার কিছু নেই। এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি নাগরিক। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে বলেছেন, এ দেশে সবার অধিকার সমান।

বিস্তারিত...

লালমনিরহাটে বিএনপি ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশু ও গৃহবধূসহ প্রাণ গেল ৩ জনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনা ও অপমৃত্যুর পৃথক তিনটি ঘটনায় এক শিশু, এক গৃহবধূ এবং এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিস্তারিত...

‘দলের কেউ অপরাধ করলে ছাড় নেই’ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতার অপব্যবহার বা কোনো ধরনের অপরাধে জড়িত থাকলে নিজের দলের লোককেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “পরিষ্কার করে বলতে চাই, আমার দলের কেউ যদি কোনো ধরনের দুর্বৃত্তায়ন বা অপরাধের সঙ্গে জড়িত থাকে, আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ যা করেছে, আমার দলের লোককে আমরা তা করতে দেব না।”

বিস্তারিত...

রাজারহাটে আগুনে নিঃস্ব ৫ পরিবার, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১২টি বসতঘরসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মুহূর্তেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় বসতঘরগুলোর আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড় ও নগদ অর্থ সম্পূর্ণভাবে পুড়ে যায়।

বিস্তারিত...

আমেরিকার সঙ্গে জামায়াতের গোপন আঁতাত দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জামায়াতে ইসলামীর মধ্যে একটি গোপন আঁতাত হয়েছে, যা বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। এসব মন্তব্য তিনি শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও‑১ আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে করেন।

বিস্তারিত...

সারজিস আলমকে শোকজ করল নির্বাচন কমিশন

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪