আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেনকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হবে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য উর্বর মাটি সংরক্ষণের আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটি সংরক্ষণ করুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটির আয়োজন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই), আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও
ধানের শীষের নারী প্রচার কর্মীদের বিরুদ্ধে নীলফামারীতে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কর্মীদের নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে এবং নিরাপত্তাহীন পরিস্থিতিতে রাখা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলফামারী শহরের নীলসাগর গ্রুপের পরিবহন বিভাগের কার্যালয়ে নীলফামারী উন্নয়ন মঞ্চের আয়োজনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করা হয়। মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন লিখিত বক্তব্যে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের বেলতলি বাজার এলাকায় মঞ্চের ৯-১০ জন নারী কর্মী নির্বাচনী প্রচারণায় গেলে স্থানীয় কিছু জামায়াত শিবিরের নেতা-কর্মীরা তাদের ওপর ভয়ভীতি প্রদর্শন করেন।
‘দেশ মেরামতের সুযোগ এখন আপনারই হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে ধর্মীয় নেতৃবৃন্দ, ইমাম ও পুরোহিতদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
‘জ্ঞানই শক্তি, আগামীর ভিত্তি’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিস্তা এ অঞ্চলের অহংকার। তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। যে কোনো কিছুর বিনিময় হলেও আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন, সড়ক ও রেলপথের আধুনিকায়ন করা হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল (টাইডল-১০০) ট্যাবলেটসহ দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৯০টি ট্যাবলেট এবং ১৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উলিপুর থানার ধরনিবাড়ি ইউনিয়নের মাধবপুর গ্রামে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বিভিন্ন দল থেকে পদত্যাগ করে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী ডা. আক্কাস আলী সরকারের সমর্থনে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, নতুন একটি ভূখণ্ড দিয়েছে এবং আমাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টি করেছে। এই অর্জন আমাদের অস্তিত্বের মূল ভিত্তি।
কৃষকদের জন্য সার ও কীটনাশক এবং সাধারণ মানুষের জন্য বাস্তবমুখী সামাজিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আমরা দিলাম ছোট ছোট জিনিস—কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। আর ওরা দেয় বেহেশতের টিকিট। ওটা কি আমরা দিতে পারব? সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের আয়োজনে কুড়িগ্রামে আলু চাষীদের আধুনিক প্রযুক্তি বহুমুখী ব্যবহার এবং হিমাগারে গুণগত সংরক্ষণ বিষয়ক কর্মশালা রবিবার দুপুরে অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা গেলে দেশ অল্প সময়ের মধ্যেই সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হবে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীলফামারী শহর জামায়াতের আমির ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়। এটিএম আজহারুল ইসলাম বলেন, অতীতে জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গ্রেপ্তার, জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে দলটিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই নিপীড়করাই আজ দেশছাড়া হয়েছে। তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম থামেনি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে জনগণকে সেই সংগ্রামে শরিক হতে হবে।