ঠাকুরগাঁওয়ে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। সোমবার ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।
কুড়িগ্রামের ব্যাচ একাশির শিক্ষার্থীরা রবিবার দিনভর পিকনিক ও মিলন মেলার মাধ্যমে আনন্দ ও স্মৃতিচারণে মিলিত হয়েছেন। “ভালবাসি এই প্রতিবাদ্য” শ্লোগানকে কেন্দ্র করে আয়োজনটি কুড়িগ্রামের উলিপুরের জিয়া পুকুর পর্যটন এলাকায় সম্পন্ন হয়। সকাল থেকে সন্ধা পর্যন্ত অনুষ্ঠানটি চলেছে নানা ধরনের আয়োজনের মাধ্যমে। শিক্ষার্থীরা পুরনো বন্ধু-বান্ধবীদের সঙ্গে মিলিত হয়ে হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে নতুনভাবে উদযাপন করেছেন। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লটারিতে অংশগ্রহণের মধ্য দিয়ে সবাই আনন্দ ভোগ করেছেন। বিশেষ স্মৃতি চারণ অনুষ্ঠানে অনেকের চোখে অজান্তেই জল এসে ভিজে যায়।
ঠাকুরগাঁওয়ে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. গোলাম রব্বানী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার ভগদগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া এলাকায় খিচুনিতে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৫০)। তিনি একই এলাকার বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন।
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে এবং এনজিও থেকে নেওয়া মহিলাদের কিস্তির ঋণের দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বানচাল বা ভণ্ডুল করার জন্য কিছু মানুষ সব সময় চেষ্টা করে, তবে এবার তা সম্ভব হবে না। দেশের মানুষ জেগে উঠেছে, ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না।
কুড়িগ্রামের চিলমারী থানার থানাহাট ইউনিয়নে র্যাব-১৩ রংপুরের একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১৫ কেজি ৬ গ্রাম গাঁজা জব্দ করেছে। এসময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঠাকুরগাঁও সদরের চিলারং ইউনিয়নরে একটি বাড়িতে ডাকাতেরা লুটপাট চালিয়েছে। জানা যায়, নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় ২ ভরি ১২ আনা স্বর্ণ নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১০ লাখ ১০ হাজার টাকা
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেছেন, তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে নীলফামারী-৪ (সৈয়দপুর) আসনে ভোট প্রার্থনায় দেখা গেছে ব্যতিক্রমী উদ্যোগ। শহরের বিভিন্ন এলাকায় বাংলার পাশাপাশি উর্দু ভাষায়ও মাইকিং করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। মাইকিংয়ে ভোট প্রার্থনার পাশাপাশি উর্দু ভাষায় গান ও গজলও পরিবেশন করা হচ্ছে। সৈয়দপুর শহরে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ উর্দুভাষী (বিহারি) ভোটারদের আকৃষ্ট করতেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দীর্ঘ দুই দশক পর রংপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাঢ়ে ৪টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই মোতায়েন বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে বিজিবি মোতায়েন ও বেস ক্যাম্প স্থাপন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুহিত।
নির্বাচনী মাঠে যখন বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতির ছড়াছড়ি, তখন একেবারেই ভিন্ন সুরে ভোট চাইছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশা মণি। উন্নয়ন কিংবা সংস্কারের প্রতিশ্রুতি নয়, বরং ভোটারদের জন্য ‘বিয়ের উপহার’ দেওয়ার ঘোষণা দিয়ে তিনি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উওরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়েছে। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পক্ষে প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
২০০১ সালের নির্বাচনে, মা-বোনেরা ডিম, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকার মালা বানিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি সেই আমানতের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি আমার বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। ঢাকায় যে গাড়িতে চলাফেরা করি, সেটি ২০ বছর আগের। আর আজ যে গাড়িতে চড়ে এসেছি, তা আমার নয়, এক সমর্থকের।