আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালালেও যারা অন্যায় করেনি—দলের সেই পুরনো কর্মীদের শাস্তি হতে দেওয়া হবে না। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোল্টিহরি বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এখন একটা সুযোগ এসেছে। হাসিনা আপা ভারতে চলে গেছেন—গেছেন ভালো করেছেন। কিন্তু এখানে যারা তাঁর দলের পুরনো কর্মী, যারা অন্যায় করেনি, তাদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই—যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে; আর যারা করেনি, তাদের শাস্তি হতে দেবো না। আমরা আপনাদের পাশে আছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এবার বাংলাদেশ জামায়াতকে নয়, বরং মুক্তিকামী মানুষের দশদলীয় ঐক্যের ঠিকানায় ভোট দেবেন। আমরা একা বাংলাদেশ গড়তে পারবো না। ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই আগামীর বাংলাদেশ গড়তে হবে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জিলা স্কুলের বড় মাঠে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন। সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দশদলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও মিছিলের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকের পক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণসংযোগে অংশ নেন। এ সময় তার সমর্থকরা মাইকিং করে ভোটারদের কাছে দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রতীক পাওয়ার পর নীলফামারীর নির্বাচনী মাঠে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ধানের শীষ প্রতিকের সর্ববৃহৎ শোডাউনের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রুবেল চত্তরে শেষ হয়।
কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা কলেজের সাবেক ভিপি এবং সাবেক সংসদ সদস্য জুলফিকার মর্তুজা চৌধুরী তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এতে ওই আসনে প্রার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে সাতজনে। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে মোট ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। প্রত্যাহার শেষে বর্তমানে তিন আসনে মোট ১৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নীলফামারী জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়ত আলী শাহ ফকির বিএনপিতে যোগদান করেছেন।
বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কোনো রকম ভূ-রাজনৈতিক চাপ দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়ায় তিস্তার ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি । এ দিন সকালে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের
কুড়িগ্রামে সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি হাট ও বরুনাগাঁও মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে কেন্দ্রটি থেকে সরবরাহ হওয়া বিদ্যুৎ একেবারেই বন্ধ রয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের একটি টিউব ফেটে গেলে হঠাৎ করেই উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটই একযোগে অচল অবস্থায় পড়ে।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত (জামায়াতে ইসলামি) প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আপিল করে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য কমিশনাররা অংশ নেন। শুনানির পর জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁও শহরে মোবাইল ফোনে অনলাইন কেসিনো জুয়ায় সর্বস্বান্ত হয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে শহরের পূর্ব হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের মুদাফতথানা এস.সি উচ্চ বিদ্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।