কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এমএ সাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল ৭:৪৫ মিনিটে পরিবারের সদস্যদের নিয়ে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
দীর্ঘ প্রতীক্ষা আর চড়াই-উতরাই পেরিয়ে শুরু হওয়া এই নির্বাচনই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন অধ্যায় সূচিত হবে।
কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি এলাকায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আতিকুর রহমানের ব্যবহৃত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন। আশিকুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনে ভোটের বিষয়ে বিরোধের জেরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা এই তাণ্ডব চালিয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের হেফাজতে রাখা হয়েছে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে উন্নত চিকিৎসা নিচ্ছেন।
ঠাকুরগাঁও–১ (সদর) আসনের ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনা দুরভিসন্ধিমূলক এবং ষড়যন্ত্রমূলক। তিনি দাবি করেছেন, এটি নির্বাচনের আগমুহূর্তে তাঁকে হেনস্তা করার উদ্দেশ্যে করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দুই প্রতিদ্বন্দ্বী দল, জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এর সমর্থকদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মো. মাহবুবার রহমানের গাড়ি আটকে ‘দোসর’ স্লোগান দেয়ার পাশাপাশি গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর সরেয়ার তল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড়সড় ফাটল ধরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দলটির শীর্ষ নেতা ও গাইবান্ধা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্বাচনপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলায় লাচ্ছি খাইয়ে অচেতন করে এক অটোরিকশাচালকের অটোরিকশা ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চালক সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চার বাস্তব সুযোগ সৃষ্টি হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত করেছে জেলা প্রশাসন ও পুলিশ। জেলার মোট ৪১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২০৮টি কেন্দ্রকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কেন্দ্রের প্রায় অর্ধেক। এসব কেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নাগরিক সেবা সহজ ও সময়সাশ্রয়ী করতে ঠাকুরগাঁও পৌরসভায় চালু হলো ‘আমাদের পৌরসভা’ অনলাইন সফটওয়্যার। এর মাধ্যমে এখন থেকে সনদপত্র, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন পৌরসেবা অনলাইনে পাওয়া যাবে।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।