গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির নতুন কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ডিলার ছানারুলের বিরুদ্ধে। কয়েকজন কার্ডধারীর অভিযোগ, নতুন কার্ড করে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে কার্ডপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে। তবে ১০০ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে ডিলার ৩০ টাকা করে নেওয়ার কথা স্বীকার করেছেন।
গাইবান্ধা শহরের বাংলা বাজার পুরাতন সরকারি কোয়ার্টার ভবনের মাঠে বাণিজ্য মেলা আয়োজনকে কেন্দ্র করে মেলার অনুমোদন, সরকারি জায়গা ব্যবহারের শর্ত এবং আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, অনুমোদনপ্রাপ্ত আয়োজক সংস্থার পরিবর্তে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে মেলার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার ঘটনায় জড়িত পলাতক পিবিআই কনস্টেবল মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এতে এ ঘটনায় মোট গ্রেপ্তা
পঞ্চগড় জেলা শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. আল আমিনকে (৩০) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে গাজীপুর মহানগরের সদর থানার ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড়ের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত সদর উপজেলার জগদল বাজারের বনিক সমিতি পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি এবং সারের পরিমাণের সঙ্গে বিক্রিত সারের অসঙ্গতির অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার দুই বিসিআইসি সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঠাকুরগাঁও সদর উপজেলায় ৮০টি ইয়াবা বড়িসহ সিরাজুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বেলা সাড়ে দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনটি ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে ‘বিয়ে হয়ে গেছে’ বলে প্রতারণা ও পরে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে ঠাকুরগাঁও সদর থানায় মায়ের করা এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি রুজু করা হয়।
ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব রাজনৈতিক দলকে নিজ নিজ মতাদর্শ ও রাজনৈতিক কর্মসূচি প্রচারের পাশাপাশি সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫৫টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে তিনটি মামলা রয়েছে।
চিকিৎসক না হয়েও রোগীদের অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করা এবং অনুমোদন ছাড়াই প্যাথলজিক্যাল টেস্টের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারের একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে
বাংলাদেশের স্বাস্থসেবা খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে ২৪ লাখ মার্কিন ডলার (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার অংশ হিসেবে পঞ্চগড়ে মাতৃ ও নবজাতক স্বাস্থসেবার একটি অত্যাধুনিক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড়ে জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল মালেক (৪০) নামে এক শ্রমিক প্রার্থী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।