| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে ট্যাপেন্টাডল-ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ২০:০৩:৫২:অপরাহ্ন  |  ১২৯ বার পঠিত
পঞ্চগড়ে ট্যাপেন্টাডল-ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ৬১৬ পিস ট্যাপেন্টাডল, ৫৯ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নবিরুল ইসলাম বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১৩।

গ্রেপ্তার নবিরুল ইসলাম বাবু ওই গ্রামের মৃত কবেদ আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল নবিরুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৬১৬ পিস ট্যাপেন্টাডল, ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-১৩ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪