ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সারাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে, আমাদের সবার উচিত হবে, এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো। এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।’
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগে তাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি–মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছেই তোপের মুখে পড়েন তিনি।
রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনি প্রচার চলাকালীন দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। আহত প্রার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ড তামবাযা শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
ধর্মের নামে রাজনীতি বা বিভক্তি সৃষ্টির পথে হাঁটতে চায় না বিএনপি। এ মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল পরোক্ষভাবে এমন ইঙ্গিতও দেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সহজ ভেবে ভুল করা ঠিক হবে না। তিনি বলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে দলীয় পরিকল্পনা পৌঁছে দিতে পারলে আওয়ামী লীগবিরোধী গণজোয়ার তৈরি হবে এবং মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে। সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে তার চিকিৎসা চললেও এরই মধ্যে কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে গেছে, যার ফলে তাকে নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বোর্ডের সদস্য প্রফেসর ডা. শাহাবউদ্দিন তালুকদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে বাংলাদেশের রাজনীতিতে ‘নতুন অধ্যায়ের সূচনা’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মধ্যে আসবেন। যেদিন তিনি দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই প্রস্তুতি রাখতে হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের মতো হবে না, এবার ভোট হবে পুরোপুরি নিরপেক্ষ। তার দাবি, এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।
আসন বণ্টনে ‘ন্যায্য সমঝোতা’ না হলে বিএনপি থেকে পথ আলাদা করে নতুন নির্বাচনি জোট গঠনের ঘোষণা দিয়েছে তাদের ২৯টি মিত্র রাজনৈতিক দল। তারা বিএনপিকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছে—এই সময়ের মধ্যে সমঝোতা না হলে তারা বিকল্প জোটের পথে হাঁটবে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং এতে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গত শুক্রবার দেশে বাইরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি ও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার কারণে তা সম্ভব হয়নি।
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী যুব আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলার