বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ১৬ বছর ধরে যেন একটি কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল। বুধবার (১০ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নতুন রাজনৈতিক দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না। তাদের কাছে সংস্কারের অর্থ শুধু ক্ষমতার মসনদ দখল করা। তিনি জানান, প্রকৃত সংস্কারের ধারণা বিএনপির সৃষ্টি, এবং চাইলে অন্যরা এখান থেকে পরিকল্পনা নিতে পারেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দিনাজপুর–৩ আসনে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির মনোনয়ন পেয়েছেন। একই আসনে বিএনপি তাদের চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে।
চারবহির্ভূত হত্যা, গুম এবং মিথ্যা মামলার সবচেয়ে বড় শিকার বিএনপির নেতাকর্মীরাই— এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ একটি অন্ধকার চাপা বাস্তবতার মধ্যে ছিল, যেখানে রাজনৈতিক বিরোধীদের জন্য ভয় ছিল নিত্যদিনের সঙ্গী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্যের একপর্যায়ে তিনি এ দুঃখপ্রকাশ করেন। সভায় তিন বাহিনীর মোট ১০১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় এখনও সিসিইউতেই চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফেসবুকে দেশের দুর্নীতি পরিস্থিতি এবং সমাধানের পথ নিয়ে বিস্তারিত স্ট্যাটাস দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, দুর্নীতি বাংলাদেশের লাখো মানুষের জীবনকে “দমবন্ধ” করে তুলেছে এবং দুর্নীতি দমনে ধারাবাহিক রেকর্ড একমাত্র বিএনপিরই রয়েছে। তারেক রহমানের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু নিচে তুলে ধরা হলো: দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে- তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই।
সামনে রাজনৈতিক পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে উল্লেখ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।মনোনয়নকে ঘিরে দলের ভেতরের ক্ষোভ ও অসন্তোষের প্রেক্ষাপটেই এ সতর্কবার্তা দেন তিনি।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা জানতে এবং মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান হাসপাতালে প্রবেশ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সব প্রস্তুতি প্রায় শেষের দিকে ছিল। কাতারের ব্যবস্থাপনায় জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতিও পেয়েছিল। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ধর্ম ব্যবসায়ীদের রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতারণার প্রবণতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়, তাদের আগে জানতে হবে বাসস্টেশন কোথায়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। তিনি সিসিইউতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞসহ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হয়েছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে ‘সূত্রের বরাতে’ প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মিডিয়া সেল। রোববার (৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চিকিৎসা-সংশ্লিষ্ট যে কোনো খবর প্রচারে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেডিকেল বোর্ডের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. এ জেড এম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে আগামী মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবে একটি এয়ার অ্যাম্বুল্যান্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টার দিকে বিমানটি অবতরণ করবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল ১৯৭১ সালে লাখ লাখ মানুষকে হত্যা ও মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করলেও আজ তারা জনগণের কাছে ভোট চাইছে। অথচ জনগণ বহু আগেই একাত্তরেই তাদের চিনে নিয়েছে। তিনি