বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে গেছেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পরিকল্পনার প্রয়োজন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, যেকোনো মূল্যে দুটি বিষয়ের লাগাম টেনে ধরতে হবে। এক হলো দুর্নীতি এবং আরেকটি আইনশৃঙ্খলা পরিস্থিতি। রোববার (৭ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমানযাত্রার ধকল সহ্য করার মতো নয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও
বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মকে ঢেকে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেছেন, ‘মওদুদীবাদী’ এই দলটি এখন ‘জান্নাতের টিকিট’ নিয়ে মাঠে নেমেছে এবং ধর্মকে বিকৃত করে ভোট চাইছে। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর কমলাপুরে শেরেবাংলা রেল
মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী একথা জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ করছেন।
বিএনপির নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন বলেছেন, বিএনপির প্রার্থীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রায় ১ লাখ ৩০ হাজার ফেক আইডি খোলা হয়েছে। এই আইডিগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জোবাইদা রহমান। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার পর হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে, শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডির বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান এবং রাতেই বাসায় ফিরে আসেন। জোবাইদা রহমান শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে বেলা ১১টা ৫৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন এবং প্রায় দুই ঘণ্টা খালেদা জিয়ার পাশে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটটিকে ‘ভিভিআইপি’ হিসেবে ঘোষণা করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দিয়েছে।
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সারা বিশ্বের স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই অংশ নেবে বিএনপি। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে তাঁকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সব প্রস্তুতি কাতার কর্তৃপক্ষ সম্পন্ন করেছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে, বলেন ড. এনামুল হক।
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আবারও পেছানো হতে পারে। শুক্রবার (৫ ডিসেম্বর) দলের পক্ষ থেকে ৭ ডিসেম্বর যাত্রার সম্ভাব্য তারিখ বলা হলেও রাতে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার কারণে তার যাত্রা আরও কিছুদিন পিছিয়ে যেতে পারে। আনুষ্ঠানিকভাবে এখনও কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। শুক্রবার সকালে বিএনপি ৭ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে জানালেও রাতে নিশ্চিত হওয়া তথ্যে যাত্রার নতুন সময় ধরা হয়েছে ৯ ডিসেম্বর। চিকিৎসকদের মূল্যায়ন এবং তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় এই তারিখও পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।