বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত হলেও, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা পেছাতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে টেকনিক্যাল সমস্যার কারণে সময়সূচি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বৃহস্পতিবার রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন।
সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার সকালের মধ্যেই লন্ডন নেওয়া হবে। দেশটিতে নেওয়ার পর বিএনপি প্রধানকে লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি করা হবে।
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ পর্যন্ত দলটি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনও ফাঁকা আছে ২৮টি।
দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিতে যোগ দেওয়ার চার দিনের মাথায় ধানের শীষ পেয়ে গেলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আগামী নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে তাকে প্রার্থী করেছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৩১ দফা ঘোষণার মাধ্যমে বিএনপি পরিষ্কারভাবে জানিয়েছি—বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনতে ‘স্বাস্থ্যকার্ড’ প্রদান করা হবে। তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই দলের নীতি এবং কেউ যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সেটাই তাদের লক্ষ্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতের পর বা আগামীকাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদককে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে। বুধবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান কণ্ঠশিল্পী কনকচাঁপা। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারলেও তার সাক্ষাৎ হয়েছে তার সার্বক্ষণিক সহযোগী ফাতেমার সঙ্গে।
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য সাতক্ষীরা জেলাধীন ইশ্বরদীপুর
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তাদের (রাজাকার ও আল বদর) জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান অসুস্থতার জন্য দায়ী আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।