| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের এক বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। তারা বুধবার (৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন। ড. রিচার্ড বিউলের নেতৃত্বে দলটি সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের স্থানীয় চিকিৎসকদের সঙ্গে প্রাথমিক পরামর্শ ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করেন তারা।

বিস্তারিত...

চকরিয়ায় জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপি’র সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর রাতে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাসভবনে সৌজন্যসাক্ষাতে যান।

বিস্তারিত...

‘খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের পরই তারেকের ফেরার সিদ্ধান্ত’

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কি না, তা

বিস্তারিত...

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞরা

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পর এবার আসছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। বুধবার তারা ঢাকায় আসবেন।

বিস্তারিত...

সাদিক কায়েম মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে : ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম সাইবার মামলা করে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল এক বিবৃতিতে জানায়, সাদিক কায়েম সাইবার মামলা

বিস্তারিত...

শিগগিরই দেশে ফিরতে পারেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত

বিস্তারিত...

খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ উদ্বিগ্ন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি ও তার অঙ্গসংগঠন নয়, সারাদেশের মানুষ গভীর উদ্বেগ ও সমবेदनায় আক্রান্ত।

বিস্তারিত...

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তিনি চিকিৎসা গ্রহণ

বিস্তারিত...

বিশ্বজুড়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সমর্থন, ধন্যবাদ জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বজুড়ে যে ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছা আসছে, তা জিয়া পরিবারকে গভীরভাবে অনুপ্রাণিত করছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বার্তায় তারেক রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা, কূটনীতিক, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের মানুষ যারা উদ্বেগ, সহমর্মিতা ও দোয়া পাঠাচ্ছেন, তারা আমাদের পরিবারকে শক্তি ও সাহস দিচ্ছেন।

বিস্তারিত...

গভীর রাতে এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে গভীর রাতে ছুটে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

সংকট উত্তরণে খালেদা জিয়া অপরিহার্য: বিএনপি উপদেষ্টা

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে তাঁর উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশকে বাঁচাতে সক্ষম একমাত্র নেতা খালেদা জিয়া।

বিস্তারিত...

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

খালেদা জিয়ার অবস্থা এখনো ‘সংকটাপন্ন’, এভারকেয়ারে চীনের ৫ সদস্যের চিকিৎসক দল

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বিষ

বিস্তারিত...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা আইনজীবী সমিতির খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতি ভবনের ৪র্থ তলায় এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের মেডিকেল টিম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। পরে সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তারা । খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) আসবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪