হ্যাটট্রিক শিরোপা জয়ের আশা নিয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। গ্রুপপর্বের তিন ম্যাচই জয় দিয়ে ভালো শুরু করেছিল যুবা টাইগাররা। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের।
আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের আগে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে ছয়জন আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্ত নিয়েছে।
আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল-১৯, যার জন্য ১০টি ফ্র্যাঞ্চাইজির দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৩৬৯ ক্রিকেটারের মধ্যে ৭৭ জন দল পেয়েছেন। প্রতি দলের ২৫ জনের পূর্ণ স্কোয়াড সম্পন্ন হয়েছে।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে অভিষেকেই নজর কাড়লেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। উইকেট না পেলেও দুর্দান্ত লাইন-লেন্থে বোলিং করে সিডনি থান্ডারের রানগতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত তার দল হোবার্ট হারিকেন্স ৪ উইকেটে জয় তুলে নেয়।
আইপিএল নিলামে একের পর এক বড় নাম দলে ভিড়িয়ে চমক দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ক্যামেরান গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ এবং মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে নেওয়ার পর এবার বাংলাদেশের বাঁহাতি পেসার
১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে দেশে ফিরে আসলে গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে। সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী থাকাকালে দুর্নীতির অভিযোগে রানাতুঙ্গা ও তার ভাইয়ের বিরুদ্ধে তেল কেনার চুক্তিতে অনিয়ম ও অতিরিক্ত খরচের অভিযোগ রয়েছে। দুর্নীতি তদন্তকারী সংস্থার মতে, ২০১৭ সালে ২৭বার কেনাকাটা করার ফলে প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপির ক্ষতি হয়েছে। ধামিকা রানাতুঙ্গা ইতিমধ্যেই গ্রেফতার ও জামিনে মুক্তি পেয়েছেন। মামলার পরবর্তী শুনানি ১৩ মার্চ নির্ধারণ করা হয়েছে। ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল।
অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশি যুবারা। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে মাঠে নামে নেপালের বিপক্ষে। যেখানে আগে বল করতে নেমে ১৩০ রানেই প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পেয়েছে টাইগার জুনিয়ররা।
আরশদীপ সিংয়ের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
সিলেট টাইটান্স শনিবার (১৩ ডিসেম্বর) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি চুক্তির মাধ্যমে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে। নিদিষ্ট এ ঘোষণায় বলা হয়েছে, অভিজ্ঞ এই ক্রিকেটার বিপিএলে টাইটান্সের হয়ে খেলবেন।
যুব এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বড় লক্ষ্য তাড়া করতে নেমে জাওয়াদ আবরার ও রিফাত বেগের ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
বগুড়া জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম টি-টোয়েন্টি বালিকাদের খেলায় সেতারা বেগম একাদশ ৪ উইকেটে তারামন বিবি একাদশকে পরাজিত করে। বালকদের টি-টোয়ে
দুর্নীতির অভিযোগে চার ভারতীয় ক্রিকেটার সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। নিষিদ্ধ হয়েছেন অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (ACA) তাদের এই সিদ্ধান্ত নিয়েছে।