বিপিএল-এর দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচেই রাজকীয় হুঙ্কার দিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফের বিধ্বংসী বোলিং আর লিটন-মালানের ব্যাটে চড়ে চট্টগ্রাম রয়্যালসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নুরুল হাসান সোহানের দল। সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল রংপুর।
পাকিস্তান ক্রিকেট দলের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের ব্যক্তিগত জীবন এখন আলোচনার কেন্দ্রে। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানানোর পরই শুরু হয়েছে নানা জল্পনা। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সানিয়ার দেওয়া বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। খবর প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন।
একদিনের বিরতি শেষে আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস।
বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের অভিযান শুরু হয়েছিল জয় দিয়ে, তবে পরের ম্যাচে তারা হেরেছে। দলের সিলেট পর্বে আরও দুটি ম্যাচ বাকি আছে। এই সময়ে পাকিস্তানের হয়ে খেলার জন্য শাহিবজাদা ফারহান দেশে ফিরে যাবেন। তাই রাজশাহী দল নতুন করে একজন বিদেশি ওপেনার যুক্ত করেছে।
চট্টগ্রাম রয়্যালসের অনুশীলনের সময় সতীর্থের সঙ্গে ধাক্কা লাগায় বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম মাথার এক পাশে ব্যথা অনুভব করলে তাকে ঝুঁকি এড়াতে কনকাশন প্রটোকল অনুসরণ করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চলতি বিপিএল আসরে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা। তবে রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে নোয়াখালী এক্সপ্রেস ১ উইকেটের ব্যবধানে হেরে যায় নবাগত দলটির।
আইপিএলে পরের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী মার্চের শেষে শুরু হয়ে দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শুরুর দুই মাস আগে বিব্রতকর কারণে শিরোনামে আইপিএল। মুস্তাফিজকে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা।
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির এর জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জানাজার পর তার মরদেহ পরিবারের তত্ত্বাবধানে কুমিল্লার নিজ বাড়িতে নেওয়া হবে।
বিপিএলের দ্বাদশ আসরের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে সেই জয়ের রেশ ধরে রাখতে ব্যর্থ হলো দলটি। ঢাকা ক্যাপিটালসের সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী, নির্ধারিত ২০ ওভারে তারা থামে মাত্র ১৩২ রানে।
বিপিএলের ম্যাচ চলাকালে মাঠেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী জ্যাকি।
মেলবোর্নে ১৩০ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে প্রথম দিনেই ২০ উইকেট পড়ার পর আজ (শনিবার) দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার পেসাররা আরও দাপট দেখাচ্ছেন।
নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬৫ রানে হেরে মাঠে নতুন অভিজ্ঞতার স্বাদ পেয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা মাত্র ১০৯ রানে অলআউট হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, আর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি ঢাকায়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট বাতিল করা হলেও টুর্নামেন্ট শুরুর আগে থাকছে সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব। আগামীকাল শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে ছোট পরিসরে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।