কলম্বো টেস্টে আজ এমন এক দিন গেল... যেখানে ৮ উইকেট হারিয়ে ৭১ ওভারে বাংলাদেশ রান করতে পারে কেবল ২২০। তবে এদিন এসএসসি গ্রাউন্ডে টাইগার ব্যাটারদের কেউই পাননি ফিফটির দেখা। ওপেনার সাদমান ইসলাম খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন। সেট হয়েও ইনিংস বড় করতে পারলেন না মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ।
চলতি মাসেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। ফিরতি লেগে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান। এই সিরিজের জন্য আজ চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জুটি দরকার,দল বিপদে। কিন্তু মুশফিক প্রিয় স্লগ সুইপের লোভ সামলাতে পারলেন না। ৮ রানে একবার জীবন পেলেও এবার আর বাঁচলেন না অভিজ্ঞ এই ব্যাটার। ১৬০ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ।
গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তার সেই কীর্তির পুরস্কার মিলেছে আইসিসি র্যাংকিংয়ে। টেস্ট ব্যাটারদের তালিকায় এক লাফে ২১ ধাপ এগিয়ে এসেছেন শান্ত।
কলম্বো টেস্টের প্রথম দিনে ৩৩.২ ওভারের খেলা শেষে নেমেছিল বৃষ্টি। টস জিতে ব্যাট করতে নেমে বৃষ্টির শুরুর আগে ৪ উইকেটে ৯০ রান করেছিল বাংলাদেশ। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার ফের খেলা শুরু হউসব
কলম্বো টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নবিরতি থেকে ফিরেই ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। মাত্র ২ রানের ব্যবধানে সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের উইকেট খুইয়ে হঠাৎ বিপদে পড়েছে সফরকারীরা।
সাদমান ইসলাম ৪৩ রান আর নাজমুল হোসেন শান্ত ৭ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজে গেছেন।
এই স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। ওই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ১০ উইকেটে হেরেছিল আফগানিস্তান।
টেস্টের চতুর্থ ইনিংসে ৩৭১ রানের লক্ষ্য দিয়েও স্বস্তিতে থাকতে পারছে না ভারত। কারণ প্রতিপক্ষ ইংল্যান্ড এখনও কোনো উইকেট না হারিয়েই ১৮১ রান তুলেছে। রেকর্ড জুটি বেঁধেছেন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রাউলি। ১৫ বছরের পুরোনো এক রেকর্ড গড়ে ডাকেট ইতোমধ্যে সেঞ্চুরিও পূর্ণ করেছেন। তবে ব্যাকফুটে থাকা ভারতের সহায় হয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে হেডিংলির আকাশে।
শারীরিক অসুস্থতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজকে ছাড়াই খেলেছে টাইগাররা । সবকিছু ঠিক থাকলে আগামীকাল কলোম্বোতে শেষ টেস্ট দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কা দলের জন্য মিরাজ হুমকি হবে কি না এমন প্রশ্নের জবাব দিলেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের সাবেক ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার (২৩ জুন) লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।
হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ শুরু করেছেন ভারতের যশপ্রীত বুমরাহ
গলে অ্যাঞ্জেলে ম্যাথিউসের বিদায়ী টেস্টে জয় উপহার দিতে পারল না শ্রীলঙ্কানরা, ড্র করেই মাঠ ছাড়ল বাংলাদেশ। আজ টেস্টের শেষ দিনের শেষ বিকেলে ছড়াল রোমাঞ্চ। কিন্তু হাতে সময় ছিল কম, তাই দিনের খেলা যখন ৫ ওভার বাকি তখন ড্র মেনে নেন নাজমুল হোসেন ও ধনঞ্জয়া ডি সিলভা। দুই দলের ক্রিকেটাররা করমর্দন করে ফেরেন ড্রেসিংরুমে।
শান্তর সেঞ্চুরিতে ভর করে গল টেস্টে ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৯৬ রানের। ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। যদিও ম্যাচ ড্র হচ্ছে সেটা এখন নিশ্চিত।