সিনিয়র রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর থানার সমালোচিত ওসি আলী ইফতেখার হাসানকে বদলির ঘটনায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয় জনগন। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় থানার সামনে ও থানার ভেতরে সবার মধ্যে বদলির খুশিতে মিষ্টি বিতরণ করা হয়। এমনকি মিষ্টি নিয়ে থানার ডিউটি অফিসার ও ওসিকেও মিষ্টি খাওয়াতে তার রুমে প্রবেশ করেন। এসময় ওসিও তাদের হাসিমুখে গ্রহন করেন। এছাড়া এলাকাবাসীর মধ্যেও মিষ্টি ভেতর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, একটা দুষ্টু ওসির কবল থেকে মোহাম্মদপুর রক্ষা পেয়েছে। তার বদলিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তার বদলির জন্য এলাকাবাসী মানববন্ধন ও র্যালি করেছে। কিন্তু তখন কর্তৃপক্ষের টনক নড়েনি।
বদলির খুশিতে আমরা স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করেছি। এমন দুষ্ট ওসি যেন আর মোহাম্মদপুর থানায় না আসে।
উল্লেখ্য, এর আগে মোহাম্মদপুর থানার ওসিসহ ৩ পরিদর্শককে বদলি করে ডিএমপি কমিশনার।
রিপোর্টার্স২৪/ধ্রুব