| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবশেষে ক্ষমা চেয়ে বাবার সেবা করার আগ্রহ প্রকাশ করলেন হাফেজ তাশরীফ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ১১:৫৪:৩২:পূর্বাহ্ন  |  ২৭৫ বার পঠিত
অবশেষে ক্ষমা চেয়ে বাবার সেবা করার আগ্রহ প্রকাশ করলেন হাফেজ তাশরীফ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাম্প্রতিক পারিবারিক নানা আলোচনা-সমালোচনার পর বাবার কাছে ক্ষমা চেয়ে আজীবন তার সেবা করার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত ইসলামী বক্তা হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফ। পারিবারিক বিষয়গুলো পারিবারিকভাবেই সমাধান করতে চান জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা সারা জীবন একসঙ্গে থাকতে চাই।

বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন হাফেজ তাশরীফ।

ভিডিওতে তিনি বলেন, আজ আমি আমার বাবার কাছে ক্ষমা চেয়েছি। আশা করি, আমার বাবা আমাকে ক্ষমা করে দিয়েছেন। পিতা-মাতার সেবার গুরুত্ব তুলে ধরে তাশরীফ বলেন, আল্লাহর ইবাদতের পর পিতা-মাতার খিদমত করা ফরজ।

আমি আর্থিক, শারীরিক ও মানসিক সব দিক থেকেই বাবার সেবা করতে চাই। পারিবারিক বিষয় নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তাদের পারিবারিক বিষয়কে বড় ইস্যুতে পরিণত করেছেন। অথচ পরিবারের মধ্যে কখনো ভালোবাসা, কখনো রাগ, আবার কখনো অভিমান থাকতেই পারে। এসব বিষয়কে কেন্দ্র করে ষড়যন্ত্র বা অপপ্রচার চালানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

তাশরীফ বলেন, তাদের পারিবারিক বিষয়টি কয়েক বছর আগেই সমাধান হয়েছিল। এর পরও পুরনো বিষয়গুলো নতুন করে সামনে আনা তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। তার অভিযোগ, কখনো তার কাছ থেকে, আবার কখনো তার বাবার কাছ থেকে ভিডিও সংগ্রহের চেষ্টা করা হয়েছে।

বাবার সঙ্গে একসঙ্গে থাকার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, তিনি স্বেচ্ছায় বাবার কাছে এসেছেন। তাকে জোর করে আনা হয়নি, আবার বাবাকেও টাকা দিয়ে বা জোর করে আনা হয়নি। বরং তার বাবা চান, পরিবারের সদস্যরা একসঙ্গে থাকুক; তারাও একই প্রত্যাশা করেন।

তিনি বলেন, কিছু মানুষ তাদের ভালো সম্পর্ক মেনে নিতে পারেন না। এ কারণে পারিবারিক বিষয় নিয়ে যেন কেউ আর অপপ্রচার না চালান, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পারিবারিক বিষয়ে বক্তব্য বা আলোচনার সূত্র ধরে ছোট কোনো বিষয়কে বড় করে না দেখার আহ্বান জানিয়ে তাশরীফ বলেন, তারা এসব চান না। বরং পরিবারের সবাইকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে চান।

বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে তাশরীফ বলেন, আমি আমার বাবার খিদমত চিরজীবন করতে চাই এবং আমি আমার বাবাকে সব জায়গায় সহযোগিতা করতে চাই। আমি আমার বাবার জন্য আমি নিজেও দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই।

এদিকে একই ভিডিওতে তাশরীফের বাবাও নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘আমার জীবনে ভিডিওতে এসে ভুল করেছি। এই ভুল জীবনে আর করব না, করতে চাই না। আমি অন্তরের অন্তস্তল থেকে দোয়া করি, আল্লাহ আমার ছেলেকে যেভাবে উঠিয়ে নিয়েছেন, তেমনিভাবে আল্লাহ যেন তাকে বিশ্বব্যাপী উঠিয়ে নেন।’ 

ছেলের প্রশংসা করে তাশরীফের বাবা বলেন, ‘আমার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি তাশরীফ জনপ্রিয়। কিন্তু তাশরীফ বেশি জনপ্রিয় হওয়ার কারণে মানুষ আমাকে ছি ছি করতেছে, বিভিন্ন কথা বলতেছে, গালাগাল করতেছে। এ জন্য ভিডিওতে এসে যে ভুল করেছি, এ জন্য দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। আল্লাহ যেন আমার ওপর এই দোয়া করেন যেন আমি তার বিরুদ্ধে আর কোনো কথা না বলি।আল্লাহ যেন তাকে আরো উচ্চ মাকাম দান করেন এবং যে মাকাম আছে এর চেয়েও লক্ষ কোটি গুণ মর্যাদা বৃদ্ধি করেন।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪