সিনিয়র রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৪৫ গ্রাম গাঁজা, ৪৮ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৪৫০ টাকা, একটি এসএস পাইপ চেইন স্পোকেট কুড়াল, একটি হাসুয়া ও একটি লোহার রড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আহমেদ হোসেন (২১), আল আমিন (২৮), জনি (৩০), সানি (৩৩), সাজ্জাদ (৪০), মিঠুন (২৫), রানা (২০), শাহজালাল (২৩), শ্রী মাধব হালদার (২২), শহিদুল ইসলাম ( ৪৫), রবিউল (২২), হানিফ (২০), আনোয়ার হোসেন (২২), তানভীর ওরফে রমজান (৩২), শাহাদাত শুভ (৩১), রুবেল (২৫), হৃদয় (২৪), স্বপন (২২), সুলতান (২৫), সাদ্দাম (৩০), মানিক মোল্লা (২৫), তামিম মোল্লা (২২), সেলিম (২২), আনোয়ার (২২), হৃদয় (২২), তাইয়েব মিয়া (২৫),সাহেল মিয়া (১৯) ও ভ‚ঁইয়া আবু শাহাদাত (৫৪)।
মঙ্গলবার মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীর রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন