| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আসামি করে মামলা করার উদ্যোগ পুলিশের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ১৮:০১:১৫:অপরাহ্ন  |  ১৬০৫২৯৩ বার পঠিত
লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আসামি করে মামলা করার উদ্যোগ পুলিশের
ছবির ক্যাপশন: লতিফ সিদ্দিকীসহ ১৫ জনকে আসামি করে মামলা করার উদ্যোগ পুলিশের

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করতে যাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটক করা লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হচ্ছে। শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

আটকদের মধ্যে কতজন আওয়ামী লীগের নেতাকর্মী– জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, আমরা আসলে রাজনৈতিক পরিচয় দেখে তাদের আসামি করছি না। তাদের মোবাইলে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনার তথ্যপ্রমাণ পেয়েছি। সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪