| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইভীর জামিন নামঞ্জুর

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২০৫৭১০ বার পঠিত
আইভীর জামিন নামঞ্জুর
ছবির ক্যাপশন: ডা. সেলিনা হায়াত আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুর সোয়া একটায় নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতের বিচারক ছিলেন শামসুর রহমান। 

সিনিয়র আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান জানান, ‘আদালতকে আমরা বলেছি, আইভী স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি তিনবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং একবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তার গ্রেপ্তারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।’

আইভীর পক্ষের আরেক আইনজীবী মাহবুবুর রহমান মাসুম জানান, ‘জেলখানায় যাতে আইভী ডিভিশন পান সেজন্য আদালতে আমরা আবেদন করেছিলাম। আদালত জেল কর্তৃপক্ষকে তাকে ডিভিশন প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন।’

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করেন। এসময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে আসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এ সময় আইভীর বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সকলকে আইভীর বাড়ির দিকে রওয়ানা দেয়ার আহ্বান জানান তারা।


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪