| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবাধিকার সংগঠক ঈসার শয্যাপাশে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০১:১৩:০০:পূর্বাহ্ন  |  ৭২৭ বার পঠিত
মানবাধিকার সংগঠক ঈসার শয্যাপাশে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা-কে দেখতে সোমবার (১৩ জুলাই) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ যান সাবেক কমিশনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির ১ নম্বর সদস্য, ঢাকা-১২ আসনের বিএনপির অভিভাবক এবং বারবার কারানির্যাতিত জননেতা আনোয়ারুজ্জামান আনোয়ার।

এ সময় তিনি মো. মঞ্জুর হোসেন ঈসার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি ঈসার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সাহস জোগান।

এ সময় শেরে বাংলা নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তোফায়েল আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) মো. মঞ্জুর হোসেন ঈসার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মো. মঞ্জুর হোসেন ঈসার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ হাসপাতালে এসে তাঁর খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও শুভকামনা জানিয়ে চলেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪