| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশান-বনানীর মাদক সম্রাট শাওন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ০৯:৫৩:১৪:পূর্বাহ্ন  |  ১৫৭১৯৪৩ বার পঠিত
গুলশান-বনানীর মাদক সম্রাট শাওন গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার : রাজধানীর গুলশান-বনানী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বিপ্লব মজুমদার ওরফে শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তার বিরুদ্ধ বিভিন্ন থানায় হত্যাসহ সাতটি মামলা রয়েছে।  গতকাল বৃহস্পতিবার বিকেলে কলাবাগান থানার সেন্ট্রাল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব-৩ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাওনের নেতৃত্বে গুলশান ও বনানী এলাকায় একটি মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে। হিরোইন, ইয়াবা গাজাসহ অবৈধ উপায়ে আনা বিদেশি মদে সাপ্লাই দিয়ে মাদকের রাজত্ব কায়েম করেছে। মাদক ব্যবসায়ী শাওনের নামে বিভিন্ন থানায় হত্যাসহ ৭টি মামলা রয়েছে হয়েছে।

র‌্যাব আরও জানায়, শাওন বিভিন্ন ওয়ার হাউজ থেকে অবৈধ ভাবে বিদেশি মদ পাচার করতো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাওনের গ্রামের বাড়ি  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে। তার বাবার নাম দীপক চন্দ্র মজুমদার।  


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪