| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ১২:০৪:৩৪:অপরাহ্ন  |  ১৫৬৭৮৫১ বার পঠিত
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ছবির ক্যাপশন: আব্দুর রহমান

সিলেট প্রতিনিধি: জেলার সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে বিএসএফের গুলিতে আব্দুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র কাছ থেকে মরদেহ গ্রহণ করে বিজিবি। নিহত আব্দুর রহমান উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।

বিজিবি ডোনা ক্যাম্পের বরাত দিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার কোনো এক সময় উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আব্দুর রহমানসহ ৪-৫ জন। এসময় ভারতীয় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। ওখানে আজ দুপুর পর্যন্ত লাশ পড়েছিল। 

স্থানীয় সূত্র জানায়, চোরাই পাথে মালামাল আনতে ভারতে ঢুকেন আব্দুর রহমানসহ অন্যরা। তারা প্রতিনিয়ত অবৈধপথে ভারতে ঢুকেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে প্রবেশ করলে বিএসএফ তাদের ওপর গুলি চালালে আব্দুর রহমান মারা যান। এসময় আরও ৪ জন আহত হয়েছেন। তারা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসেন। আহতরা হলেন- জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪