| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ০০:৪৮:১৭:পূর্বাহ্ন  |  ৭০৪ বার পঠিত
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বাবা ও ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় বাবা ও ছোট ভাই গুরুতর আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুষ্টিয়া মডেল থানার অন্তর্গত নুরপুর (মোল্লাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রহমান।

লিখিত অভিযোগে আব্দুর রহমান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের পৈতৃক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশীরা ওই জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন।অভিযোগে বলা হয়, ঘটনার দিন সকালে অভিযুক্ত ব্যক্তিরা দলবদ্ধ হয়ে জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন। এ সময় আব্দুর রহমানের বাবা শহিদুল ইসলাম বাধা দিতে গেলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, ধারালো অস্ত্র ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।বাবাকে বাঁচাতে ছোট ভাই এগিয়ে এলে তাঁর ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে বাবা ও ছোট ভাই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

অভিযোগপত্র অনুযায়ী, ছোট ভাইকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং বাবাকে ৫০০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় আব্দুর রহমান মোট আটজনকে অভিযুক্ত করে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান,আমরা একটি অভিযোগ পেয়েছি বিষয়টিকে আমলে নিয়ে ব্যবস্থা গ্রহন করছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪