| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ০০:৪৬:১৫:পূর্বাহ্ন  |  ৭৩৪ বার পঠিত
কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতামূলক ফুটবল খেলায় কাপাসিয়া প্রেসক্লাব দল বনাম কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি দল অংশগ্রহণ করেন। নির্ধারিত তুমুল প্রতিযোগিতামূলক ৯০ মিনিট খেলায় গোল শূন্য ড্র হয়। খেলার আয়োজক কমিটির সিদ্ধান্তে সর্বশেষ ট্রাইবেকারে ৫-৪ গোলে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি দল বিজয় লাভ করেন। দূর্দান্ত প্রতিযোগিতামূলক খেলাটি দর্শকরা মনভরে উপভোগ করেন। 

খেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। প্রতিযোগিদের মাঝে  অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, কৃতি ফুটবলার মেজবাহ উদ্দিন রাজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা প্রমুখ।

এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। "মাদককে না বলুন , মাদকমুক্ত সমাজ গড়ুন" এই শ্লোগানে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রদক্ষিণ করে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪